১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে
মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…
মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে বলা হয়েছে, AQIS একটি খণ্ডিত সংগঠন থেকে ধীরে ধীরে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে রূপান্তরিত হচ্ছে। সংগঠনটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ছোট ছোট সেলের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি লজিস্টিক ও অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তুলছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লালকেল্লা এলাকায় চালানো হামলার দায় আনুষ্ঠানিকভাবে AQIS-এর সঙ্গে সংশ্লিষ্টদের ওপর দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশে উগ্রবাদী নেটওয়ার্কের বিস্তার এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ভারত বলেছে, সন্ত্রাসবাদ ও নিরাপত্তার হুমকি কোনো একটি দেশের বিষয় নয়। এই হুমকি মোকাবিলায় সব দেশের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা নিয়ে সবাইকে উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ এটি সবার জন্যই একটি অভিন্ন সমস্যা এবং এই সমস্যা মোকাবিলায় ভারত সম্মিলিতভাবে কাজ করতে চায়।
সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশে AQIS-এর সম্ভাব্য তৎপরতা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জাতিসংঘের মনিটরিং টিমের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, ওই প্রতিবেদনে লালকেল্লা সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর পেছনে থাকা ব্যক্তিদের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ নিয়ে জয়-এর সতর্কবার্তা
এর আগে ৫ আগস্ট নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
সেখানে তিনি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাবি করেন, দেশটি ভারতের পূর্বদিকে ‘আরেকটি পাকিস্তানে’ পরিণত হচ্ছে। তার অভিযোগ, ইসলামপন্থি উগ্রবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশে নজিরবিহীনভাবে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।
জয় আরও দাবি করেন, আল-কায়েদার সদস্যরা প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তার মতে, এ ধরনের পরিস্থিতি ভারতসহ পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ।
বাংলাদেশকে ঘিরে পরবর্তী প্রজন্মের আন্তর্জাতিক সন্ত্রাসীদের উত্থানের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
এদিকে নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর তারা ঘনিষ্ঠ নজর রাখছে। একই সঙ্গে প্রতিবেশী অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছে ভারত।
সূত্র-দ্য ট্রিবিউন ইন্ডিয়া
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au