খেলা

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

  • 2:58 pm - August 20, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। এখন সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ।

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়ে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। শুধু তাই নয়, দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে দেশে ফিরেছিল টাইগাররা। পাকিস্তানের ঘরের মাঠে সেটি ছিল বিরল এক ঘটনা। এর আগে মাত্র একবারই নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান।

দুই বছর পর আবারও আগস্ট মাসে বাংলাদেশের সামনে নতুন ইতিহাসের হাতছানি। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আর মঞ্চ তাদেরই ঘরের মাঠ।

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেই প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে পাওয়া এই জয় নিঃসন্দেহে পাকিস্তানের বিপক্ষে দুই বছর আগের জয়ের চেয়েও বড় অর্জন। কারণ অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট দল এবং নিজেদের মাঠে তারা বরাবরই ভয়ংকর প্রতিপক্ষ।

এখন বাংলাদেশের সামনে দ্বিতীয় টেস্ট। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়া ঘরের মাঠে টেস্টে সর্বশেষ ধবলধোলাই হয়েছে ১৮৮৭ সালে। ছবি: সংগৃহীত

ম্যাকাইয়ে জিতলেই ১৩৯ বছরের ইতিহাস

ডারউইনের পর ম্যাকাইয়েতেও যদি বাংলাদেশ জয় পায়, তাহলে শুধু সিরিজ জেতাই হবে না, টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক রেকর্ডের অংশ হয়ে যাবে বাংলাদেশ।

কারণ গত ১৩৯ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দল তাদের দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করতে পারেনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার প্রথম এবং এখন পর্যন্ত সর্বশেষ টেস্ট সিরিজ ধবলধোলাই হয়েছিল সেই ১৮৮৭ সালে। সেবার দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। দুটি ম্যাচই হয়েছিল সিডনিতে। প্রথম টেস্টে ১৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছিল ৭১ রানে।

এরপর কেটে গেছে ১৩৯ বছর। এই দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে একাধিক ম্যাচের ১১০টি টেস্ট সিরিজ খেলেছে। কিন্তু কোনো সিরিজেই তাদের ধবলধোলাই হতে হয়নি।

সাম্প্রতিক সময়েও নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। গত ১০ বছরে ঘরের মাঠে তারা ১৩টি একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। এর মধ্যে মাত্র দুটি সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া, দুবারই প্রতিপক্ষ ছিল ভারত।

২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারত। এরপর ২০২০ সালে আবারও তাদের ঘরের মাঠে সিরিজ জয় করে ভারত।

এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া আর একটি সিরিজে জয় পায়নি। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ড্র হয়েছিল। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

অর্থাৎ, গত এক দশকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতা তো দূরের কথা, সিরিজ ড্র করাও বিরল ঘটনা।

২০২৪ সালে ব্রিসবেেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শামার জোসেফএএফপি

ম্যাকাইয়ে বাংলাদেশ জিতলে ১৩৯ বছরের পুরোনো ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো তাদের ধবলধোলাই করার কৃতিত্ব পাবে বাংলাদেশ।

তবে দ্বিতীয় টেস্টে জয় না এলেও বাংলাদেশের অর্জন কোনো অংশে ছোট হবে না। ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হারবে না টাইগাররা।

বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে সিরিজ না হেরে দেশে ফেরাটাও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় অর্জন। আর ম্যাকাইয়ে জয় এলে সেই অর্জনই রূপ নেবে ১৩৯ বছরের এক বিরল ইতিহাসে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au