খেলা

ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?

  • 4:48 pm - August 21, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
ডারউইনে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সাফল্যকে আরও বড় অর্জনে রূপ দেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের সামনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে আলোচনার কেন্দ্রে রয়েছে অস্ট্রেলিয়ার ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, যেখানে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি টেস্ট ম্যাচ।

অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া এই মাঠের ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। এখন পর্যন্ত এখানে মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে সেই পাঁচ ম্যাচের পরিসংখ্যানই স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, উইকেটটি স্পিনারদের চেয়ে পেসারদের জন্য অনেক বেশি সহায়ক হতে পারে।

ডারউইন টেস্টে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। শনিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে বাংলাদেশ অন্তত ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম শ্রেণির ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালের নভেম্বরে। সে সময় শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে ২৭৩ রানের বড় ব্যবধানে হেরে যায়। এরপর প্রায় দুই দশক এই মাঠে লাল বলের ক্রিকেটের দেখা মেলেনি।

পরে ২০১৫ সালের ডিসেম্বরে এবং ২০২৩ সালের অক্টোবরে এখানে দুটি শেফিল্ড শিল্ড ম্যাচ আয়োজন করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দলও এই মাঠে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচও আয়োজন করা হয়েছিল।

ম্যাকাইয়ে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয় ২০২৪ সালের অক্টোবর-নভেম্বরে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দল ভারত ‘এ’ দলকে ৭ উইকেটে হারায়। ম্যাচটির অন্যতম নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট। তিনি প্রথম ইনিংসে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন।

পরিসংখ্যান বলছে, এই মাঠে পেসারদের আধিপত্য স্পষ্ট। পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে পেসাররা নিয়েছেন মোট ১২২ উইকেট, যেখানে তাদের গড় ২৩ দশমিক ৬৭। অন্যদিকে স্পিনারদের ঝুলিতে রয়েছে মাত্র ৫০ উইকেট এবং তাদের গড় ৩১ দশমিক ৭৬।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার ইতিহাসে সবচেয়ে সফল বোলার সাবেক অস্ট্রেলিয়ান পেসার মাইকেল ক্যাসপ্রোভিচ। তিনি মাত্র ৭ দশমিক ৯১ গড়ে ১২ উইকেট শিকার করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি টেস্ট, ৪৩টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার।

ব্যাটিংয়ের দিক থেকেও ম্যাকাইয়ের পরিসংখ্যান বেশ গুরুত্বপূর্ণ। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২৫৭ রান। টস জিতে অধিনায়কেরা পাঁচ ম্যাচের মধ্যে তিনবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টস জেতা দলই ৮০ শতাংশ ম্যাচে জয় পেয়েছে।

যদিও টেস্ট ক্রিকেটে এবারই প্রথম ব্যবহৃত হতে যাচ্ছে এই মাঠ, তবুও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা একেবারে নতুন নয়। ১৯৯২ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ এখানে হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়।

এরপর দীর্ঘ ৩৩ বছর অপেক্ষার পর ২০২৫ সালের আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। প্রায় এক বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ম্যাকাইয়ে, তবে এবার ভিন্ন মাত্রায়। কারণ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের সাক্ষী হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।

বাংলাদেশের জন্য এই ম্যাচ শুধু আরেকটি টেস্ট নয়, বরং ইতিহাসের দরজায় কড়া নাড়ার সুযোগ। ডারউইনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের নতুন অধ্যায় রচনা করতে পারে। আর ম্যাকাইয়ের পেস-সহায়ক উইকেট সেই লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

এই শাখার আরও খবর

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল ভারত

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।…

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে।…

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

মেলবোর্ন, ২১ আগষ্ট: খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের একটি বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে…

বিরোধী নেতার বাড়িতে অভিযানে জাম্বিয়ার সাবেক মন্ত্রী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au