বাংলাদেশ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ রাতে

  • 9:20 pm - August 21, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।

নতুন চার মন্ত্রিসভা সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার মন্ত্রিপরিষদ সূত্র নতুন চার সদস্যের শপথের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি সরকারের কয়েকটি মন্ত্রণালয়েও রদবদল হতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান মন্ত্রণালয়, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তবে নতুন সদস্যদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এবং কোন মন্ত্রণালয়ে কী ধরনের পরিবর্তন আসছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও তাদের মধ্যে নয়জন অনুপস্থিত ছিলেন। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। এরপর অনুষ্ঠিত সাতটি নির্বাচনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থী থাকায় আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।

এই শাখার আরও খবর

সোয়ান্স খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন দুই নারী

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্লাব সিডনি সোয়ান্সের পাঁচ খেলোয়াড়কে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় দুই নারী ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আইনজীবীরা…

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে কেপ…

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au