বিশ্ব

যুক্তরাজ্যে সন্দেহজনক গাড়িকে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

  • 12:36 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:৪৬৫ বার
যুক্তরাজ্যে সন্দেহজনক গাড়িকে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- যুক্তরাজ্যের মিডলসব্রোতে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করার সময় পুলিশের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির ভয়াবহ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে টিসাইডের সাউথ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে এ-৬৬ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একটি ভক্সওয়াগেন পাসাত গাড়ি সড়কে উল্টো পথে চলছিল। সন্দেহজনক ওই গাড়িটিকে ক্লিভল্যান্ড পুলিশের কর্মকর্তারা ধাওয়া করছিলেন।

ধাওয়ার একপর্যায়ে বিপরীত দিক থেকে সঠিক পথে আসা পুলিশের একটি গাড়ির সঙ্গে ভক্সওয়াগেন পাসাতের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা এবং পাসাত গাড়িতে থাকা পাঁচজন সাধারণ নাগরিক নিহত হন। দুর্ঘটনায় গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে এ-৬৬ সড়কের ওই অংশে যান চলাচলও ব্যাহত হয়।

ক্লিভল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ধাওয়ার পরিস্থিতি কীভাবে এই ভয়াবহ সংঘর্ষের দিকে গড়াল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তভার ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টের (আইওপিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে পুলিশের ধাওয়া পরিচালনার পদ্ধতি এবং দুর্ঘটনার আগে ও পরে ঘটে যাওয়া ঘটনাগুলোও খতিয়ে দেখা হবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au