বাংলাদেশ

বিরোধ মিটিয়ে সোনাই নদীতে হচ্ছে নৌকাবাইচ

  • 12:51 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:৫৮৩ বার
বিরোধ মিটিয়ে সোনাই নদীতে হচ্ছে নৌকাবাইচ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট-  সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে আগামী শুক্রবার নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ বন্ধের দাবি নিয়ে কয়েক দিন ধরে চলা বিরোধের পর দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।

লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। তবে গত এক সপ্তাহ ধরে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে লেখালেখি করেন। পাশাপাশি এ নিয়ে সভাও করা হয়। এতে স্থানীয়ভাবে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। তিনি লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন।

এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে উপজেলার বারইগ্রাম বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় নৌকাবাইচের আয়োজক ও বিরোধিতাকারী পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে বিরোধের অবসান করা হয়। পরে সবার মতামতের ভিত্তিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী শুক্রবার সোনাই নদীতে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, “উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার সমাধান করা হয়েছে।” ফলে নির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষত না শুকাতেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোটোকেশী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় রোববার (৩০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ…

গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের দীর্ঘদিনের তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় জব্দ করা…

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিশুর প্রাণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার হাত থেকে একটি বিদ্যালয়ের ১ হাজার ৬৪৩ শিক্ষার্থীর জীবন রক্ষা করেছেন প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি। শেষ মুহূর্তে বিপদের আশঙ্কা বুঝতে পেরে…

নাকে অক্সিজেনের নল, মুমূর্ষু মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি

নাকে অক্সিজেনের নল। পাশে অক্সিজেন সিলিন্ডার। স্বজনদের কোলে শুয়ে আছেন ৮০ বছরের মুমূর্ষু এক বৃদ্ধা। বাইরে উত্তাল সাগর, তার ওপর মুষলধারে বৃষ্টি। ঢেউয়ের ধাক্কায় কখনো…

যে ৯ ম্যাচে মেসি করেছেন চার বা তার বেশি গোল

বয়স ৩৯ ছুঁয়েছে। বদলেছে ক্লাব, লিগ, সতীর্থ ও ফুটবলের পরিবেশ। কিন্তু বদলায়নি লিওনেল মেসির গোল করার ক্ষমতা। ইন্টার মায়ামির জার্সিতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে…

কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সংস্কৃতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও সিলেটে সাম্প্রতিক সময়ে কনসার্ট ও নৌকাবাইচের মতো সাংস্কৃতিক ও লোকজ আয়োজনে বাধার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কোথাও ধর্মীয় গোষ্ঠীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au