অস্ট্রেলিয়া

সিডনি ম্যারাথনের পদকে মিউনিখের স্টেডিয়াম, ভুলের জন্য আয়োজকদের ক্ষমা

  • 12:04 am - August 24, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার
সিডনি ম্যারাথনের পদকে ভুল হওয়ায় আয়োজকেরা দুঃখ প্রকাশ করেছেন। (গেটি ইমেজেস)

মেলবোর্ন, ২৪ আগষ্ট- সিডনি ম্যারাথনের পদকের নকশায় বড় ধরনের ভুল ধরা পড়ার পর দুঃখ প্রকাশ করেছে আয়োজকরা। পদকে সিডনির একটি বিখ্যাত স্টেডিয়ামের বদলে জার্মানির মিউনিখে অবস্থিত বায়ার্ন মিউনিখের স্টেডিয়াম ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনা’র ছবি ব্যবহার করা হয়েছে।

আগামী রোববার সিডনিতে অনুষ্ঠিত হবে ম্যারাথনটি। এতে প্রায় ৪০ হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। ২৬ দশমিক ২ মাইল বা প্রায় ৪২ কিলোমিটার দৌড় শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হবে বিশেষ নকশার পদকটি।

পদকের সামনের অংশে রয়েছে আদিবাসী সংস্কৃতির নকশা। পেছনে সিডনির বিখ্যাত বিভিন্ন স্থাপনা ও দর্শনীয় স্থানের ছবি রাখা হয়েছে। তবে নকশাটি প্রকাশের পরই নজরকাড়া একটি ভুল চোখে পড়ে।

পদকে সিডনির ‘অ্যালিয়াঞ্জ স্টেডিয়াম’-এর ছবি থাকার কথা থাকলেও সেখানে জায়গা পেয়েছে জার্মানির মিউনিখের ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনা’। দুই স্টেডিয়ামেরই নামের সঙ্গে অ্যালিয়াঞ্জ যুক্ত থাকায় এমন ভুল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিডনির অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামটি মুর পার্কে অবস্থিত এবং সেখানে সিডনি রুস্টার্স, সিডনি এফসি ও নিউ সাউথ ওয়েলস ওয়ারাটাহসের খেলা হয়। অন্যদিকে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনা বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ।

পদকের নকশার এই ভুল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এমনকি বিবিসিও ঘটনাটি তুলে ধরেছে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিয়ে রসিকতা করা হয়েছে। একটি পোস্টে তারা লিখেছে, ‘ওহ, এটা আমাদের বিঙ্গো কার্ডে ছিল না!’

জার্মানির বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ হলো অ্যালিয়াঞ্জ অ্যারেনা। (গেটি ইমেজেস)

অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার জেমস ডানও ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে মজা করেছেন। তিনি বলেন, সিডনি ম্যারাথনের পদকে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজের পাশাপাশি মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনাও রাখা হয়েছে। তাঁর ধারণা, নকশা তৈরির সময় ভুল করে ‘অ্যালিয়াঞ্জ স্টেডিয়াম’-এর বদলে ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনা’ খোঁজা হয়েছিল।

সিডনির অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামের চেহারা সম্পূর্ণ ভিন্ন। (গেটি ইমেজেস)

সমালোচনা ও হাস্যরসের পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে সিডনি ম্যারাথন কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে তারা এই ভুলকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছে।আয়োজকরা জানায়, ম্যারাথনের আর মাত্র কয়েক দিন বাকি। এবার রেকর্ডসংখ্যক অংশগ্রহণকারী ও অর্থ সংগ্রহের পাশাপাশি রেকর্ডসংখ্যক দর্শকও দৌড়বিদদের উৎসাহ দিতে সিডনির রাস্তায় উপস্থিত থাকবেন।

পদকের ভুল নকশা নিয়ে আয়োজকদের ভাষ্য, ‘আমরা বিষয়টি এড়িয়ে যাচ্ছি না। এটি একটি দুর্ভাগ্যজনক ভুল। তবে বিষয়টি নিয়ে এই সপ্তাহান্তে সবাইকে কথা বলার মতো কিছু দিয়েছে, যার বেশির ভাগই হাস্যরসের সঙ্গে।’

আয়োজকরা আরও জানিয়েছে, অনুষ্ঠান আর মাত্র এক সপ্তাহ দূরে থাকায় এবার অংশগ্রহণকারীরা এই নকশার পদকই পাবেন। তাদের মতে, ভুল থাকা সত্ত্বেও এটি একটি সুন্দর এবং এখন আরও কিছুটা অনন্য পদক হয়ে উঠেছে।

তাদের বক্তব্য, পদকটির মূল অর্থে কোনো পরিবর্তন আসেনি। প্রতিটি পদকের পেছনে রয়েছে অংশগ্রহণকারীদের কয়েক মাসের ভোরবেলার অনুশীলন, দীর্ঘ দৌড় এবং নিরলস পরিশ্রম। সিডনি অপেরা হাউসের সামনে দৌড় শেষ করে গলায় এই পদক পরার মুহূর্তটি তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজকরা বলেছে, কেউ প্রথমবার ম্যারাথনে অংশ নিন কিংবা সপ্তমবারের মতো বড় কোনো ম্যারাথনে দৌড়ান, ফিনিশিং লাইন অতিক্রম করার অর্জনকে পদকের নকশার কোনো ভুলই ম্লান করতে পারবে না।

সূত্র-নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au