রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার
মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানঘনিষ্ঠ হ্যাকারদের সফল হামলায় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাইবার হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটি ছোট আকারের হওয়ায় এর কার্যক্রম বন্ধ থাকলেও যুক্তরাজ্যের জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি। দেশটির জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগের এক মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হামলার প্রভাব সীমিত ছিল।
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও জানিয়েছে, হামলার কারণে দেশজুড়ে কোনো বিদ্যুৎ বিভ্রাট হয়নি। তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেশটির বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সতর্ক করেছে ব্রিটিশ সরকার। নিরাপত্তাজনিত কারণে আক্রান্ত বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ সরকারের এই সতর্কবার্তার পর দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠীগুলোর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ব্রিটিশ কর্মী ও আঞ্চলিক সহযোগীদের জন্য হুমকি সৃষ্টি করা ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীকে দুটি ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। এর পর থেকেই যুক্তরাজ্য ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রেও সাম্প্রতিক সময়ে ইরানঘনিষ্ঠ হ্যাকারদের বিরুদ্ধে বিভিন্ন সাইবার হামলার অভিযোগ উঠেছে। দেশটির ১২টির বেশি অঙ্গরাজ্যের পানি ব্যবস্থাপনা অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ পাওয়া যায়। জুন মাসে হানদালা নামে ইরানঘনিষ্ঠ একটি হ্যাকার-অ্যাক্টিভিস্ট গোষ্ঠী ক্যালিফোর্নিয়ার পানি ব্যবস্থাপনা ব্যবস্থায় অনুপ্রবেশের দায় স্বীকার করে। গোষ্ঠীটি দাবি করে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেই তারা ওই সাইবার হামলা চালিয়েছে।
এর আগে এপ্রিল মাসে একই গোষ্ঠী ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হারজি হালেভির ব্যক্তিগত ফোন হ্যাক করে ১৯ হাজার গোপন নথি হাতিয়ে নেওয়ার দাবি করেছিল। এসব ঘটনার পর পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানঘনিষ্ঠ সাইবার গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au