দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, বললেন, ‘কার এত জ্বালা?’
মেলবোর্ন, ২৫ আগষ্ট- ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানতে…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে এক সাবেক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ওই রাতে গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন আল আমিন সৈকত। এ সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ভৈরবের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. আল আমিন সৈকত কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিহতের শ্যালক মো. বাকিবিল্লাহ জানান, আল আমিন সৈকতের ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আল আমিন সৈকতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত এবং হামলার পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au