বিজ্ঞান ও প্রযুক্তি

৩০ আগস্ট মহাকাশে যাচ্ছে নাসার নতুন টেলিস্কোপ

  • 9:52 pm - August 24, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
নাসার নতুন টেলিস্কোপ ন্যান্সি গ্রেস রোমান স্পেস। ছবি: নাসা

মেলবোর্ন, ২৪ আগষ্ট- মহাবিশ্বের রহস্য উন্মোচনে নতুন মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই টেলিস্কোপ উৎক্ষেপণের প্রস্তুতি প্রায় শেষ। আগামী ৩০ আগস্ট এটি মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর টেলিস্কোপটির উৎক্ষেপণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে।

বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্সডেইলি ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ফ্লোরিডায় নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্পের দল এবং স্পেসএক্সের কর্মকর্তারা ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ করেন। এতে মহাকাশযান, রকেট, উৎক্ষেপণস্থলসহ পুরো মিশনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে মিশন কর্মকর্তারা জানান, টেলিস্কোপটি উৎক্ষেপণের আগে শেষ ধাপের প্রস্তুতির জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে এটি ফ্যালকন হেভি রকেটের বিশেষ সুরক্ষা আবরণের ভেতরে রাখা হয়েছে।

মহাবিশ্বের বিবর্তন নিয়ে গবেষণা

ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপকে নাসার নতুন প্রজন্মের মহাকাশ পর্যবেক্ষণযন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি একই সময়ে আকাশের বিশাল একটি অংশ পর্যবেক্ষণ করতে পারবে।

বিজ্ঞানীরা এই টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্ব কীভাবে বিবর্তিত হয়েছে, এর প্রসারণের কারণ কী এবং মহাবিশ্বের ইতিহাস কীভাবে গড়ে উঠেছে, সে সম্পর্কে নতুন তথ্য খুঁজবেন।

বিস্তৃত আকাশ একসঙ্গে পর্যবেক্ষণ করতে পারায় মহাবিশ্বের গঠন, বিবর্তন ও পরিবর্তন সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছেন গবেষকেরা।

এক্সোপ্ল্যানেট নিয়েও অনুসন্ধান

রোমান টেলিস্কোপ সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট নিয়েও গবেষণা করবে। দূরবর্তী এসব গ্রহের বৈশিষ্ট্য ও পরিবেশ সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আশা করছে নাসা।

নাসার প্রত্যাশা, এই মিশনের মাধ্যমে মহাবিশ্বের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে মানুষের জ্ঞান আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে দূরবর্তী নক্ষত্র ও গ্রহ নিয়ে গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

সূত্র: সায়েন্স ডেইলি ডটকম

এই শাখার আরও খবর

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি)…

‘দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে হবে’, দোভালের সঙ্গে বৈঠকে চীনের বার্তা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল…

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেলবোর্ন, ২৫ আগষ্ট- তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au