দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, বললেন, ‘কার এত জ্বালা?’
মেলবোর্ন, ২৫ আগষ্ট- ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানতে…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- নোয়াখালীর হাতিয়ায় ফার্মেসিতে ডেকে নিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
অভিযুক্ত হেলাল উদ্দিন উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। আদর্শ গ্রাম বাজারে তাঁর একটি ফার্মেসি রয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার সকাল ৯টার দিকে আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানায়, হেলাল উদ্দিন আগে স্থানীয় আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দুই থেকে তিন বছর আগে শিক্ষকতা ছেড়ে ফার্মেসির ব্যবসা শুরু করেন। রোববার সকালে কৌশলে শিশুটিকে ফার্মেসিতে ডেকে নিয়ে দোকানের পেছনের অংশে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা হেলালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে সোপর্দ করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, গত ৪ আগস্ট একই এলাকায় একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল হেলাল উদ্দিনের বিরুদ্ধে। ওই ঘটনায় স্থানীয়ভাবে বিচার বসিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করা হয়েছিল বলে তাঁরা জানান।
স্থানীয়দের দাবি, একসময় হেলাল উদ্দিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর তাঁকে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
তবে হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, হেলাল জামায়াতের কোনো কর্মী নন। তিনি আগে যুবলীগ করতেন। ৫ আগস্টের পর নিজেকে রক্ষা করতে একটি বড় মিছিলে ঢুকে পড়েছিলেন।
চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাসেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের আটক করা ব্যক্তিকে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ভুক্তভোগীর স্বজনেরা হাতিয়া থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au