খেলা

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

  • 2:54 am - August 26, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
বৈভব সূর্যবংশী। ছবি : ভিডিও থেকে নেওয়া

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বাঁহাতি স্পিন করে মাত্র চার বলের ব্যবধানে দুটি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

উত্তর-পূর্বাঞ্চলীয় জোনের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও বোলিংয়ে দ্রুতই আলো ছড়ান বৈভব। একই ওভারে দুটি উইকেট নিয়ে তিনি দেখিয়ে দেন, তার প্রতিভা শুধু বিস্ফোরক ব্যাটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়।

বৈভবের প্রথম শিকার হন কিশান লিনডো। একটু ফুলার লেংথে বল করে ব্যাটারকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলার সুযোগ তৈরি করেন তিনি। লিনডো শট খেলতে গিয়ে বলটি ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। ফলে বল পয়েন্ট অঞ্চলে উঠে যায় এবং সেখানে থাকা ফিল্ডার সহজেই ক্যাচটি ধরে নেন।

এর মাত্র তিন বল পরই আবার সাফল্য পান বৈভব। এবার তুলনামূলক দ্রুত গতির বল করে ব্যাটারকে বিপাকে ফেলেন তিনি। বল ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের দিকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা ঈশান কিশান দক্ষতার সঙ্গে ক্যাচটি তালুবন্দি করেন। ফলে একই ওভারে দুটি উইকেট নিয়ে নজর কাড়েন বৈভব।

এর আগে পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। শুরুটাও ছিল আক্রমণাত্মক। মাত্র ছয় বলে আট রান করেন তিনি, যার মধ্যে ছিল দুটি বাউন্ডারি। তবে দ্রুত শুরু করেও ইনিংসটি বড় করতে পারেননি।

দলীপ ট্রফির মতো দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে নতুন মৌসুমের শুরুতেই বৈভবের অংশগ্রহণ তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে। টি-টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেটে ইতোমধ্যে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় দেওয়া এই তরুণ এখন লাল বলের ক্রিকেটেও নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এরই মধ্যে মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বৈভব। তার প্রতি দলের আস্থার এটিও বড় প্রমাণ। আইপিএল ও ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে আলোচনায় আসার পর এবার দলীপ ট্রফিতে বল হাতে দুই উইকেট নিয়ে নিজের বহুমুখী প্রতিভারও জানান দিলেন তিনি।

বৈভব নিয়মিতভাবে বোলিং করবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে একই ওভারে দুটি উইকেট নিয়ে ১৫ বছর বয়সী এই ক্রিকেটার যে তার ক্রিকেটীয় দক্ষতার নতুন একটি দিক সামনে এনেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এই শাখার আরও খবর

ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান জেমাইমা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক অধিকার, চিকিৎসাসেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী…

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি)…

‘দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে হবে’, দোভালের সঙ্গে বৈঠকে চীনের বার্তা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au