বিজ্ঞান ও প্রযুক্তি

অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল

  • 4:29 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতা এবং তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৫ কোটি ৩৮ লাখ ব্রাজিলীয় রিয়াল জরিমানা করেছে ব্রাজিলের তথ্য সুরক্ষাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এএনপিডি। মঙ্গলবার (২৫ আগস্ট) ব্রাজিলের সরকারি গেজেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৩০ কোটি টাকা।

ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বৈধ আইনি ভিত্তি ছাড়াই ১৩ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করেছে বাইটড্যান্স। টিকটকের বয়স যাচাই ব্যবস্থায় গুরুতর ত্রুটির কারণে পর্যালোচনাধীন সময়ে অন্তত ৮০ লাখ অপ্রাপ্তবয়স্কের ব্যক্তিগত তথ্য অরক্ষিতভাবে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

এএনপিডি বিশেষভাবে টিকটকের ‘লগ-আউট ফিড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে ব্রাজিলে কোনো অ্যাকাউন্ট ছাড়াই কিশোর-কিশোরীরা সরাসরি টিকটক ব্যবহার ও বিভিন্ন কনটেন্ট দেখতে পারছে। অথচ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো অনেক অঞ্চলে নিবন্ধিত অ্যাকাউন্ট ছাড়া প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ সীমিত।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে টিকটককে পিতা-মাতা বা অভিভাবকের সম্মতি গ্রহণ এবং বয়স যাচাইয়ের কার্যকর আইনি ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ব্রাজিলে নিবন্ধিত কিশোর-কিশোরীদের সংগৃহীত ব্যক্তিগত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে হবে।

এ ছাড়া নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে বাইটড্যান্সকে প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৩৭ হাজার ৮১ দশমিক ৪৯ ব্রাজিলীয় রিয়াল জরিমানা দিতে হবে। তবে প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে আপিল না করে দ্রুত মূল জরিমানা পরিশোধ করলে ২৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে টিকটক জানিয়েছে, জরিমানাটি মূলত ২০২১ সালের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। প্রতিষ্ঠানটির দাবি, ২০২৫ সালে এএনপিডির অনুমোদিত কমপ্লায়েন্স পরিকল্পনা এবং নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপগুলো জরিমানা নির্ধারণের সময় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বিষয়টি নিয়ে ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বাইটড্যান্স।

অপ্রাপ্তবয়স্কদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ও তথ্যের অপব্যবহার থেকে সুরক্ষায় বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজরদারি বাড়ছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও চীনের মতো দেশগুলোর পাশাপাশি ব্রাজিলও এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি ব্রাজিলের এএনপিডি ডিসকর্ড প্ল্যাটফর্মকে তাদের লাইভস্ট্রিমিং সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নতুন শিশু সুরক্ষা আইন বাস্তবায়নের অংশ হিসেবে আরও ২২টি ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করেছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

নৌঘাঁটির নিরাপত্তায় রুশ নাগরিকের বাড়ি অধিগ্রহণে উদ্যোগ সুইডেনের

মেলবোর্ন, ২৬ আগষ্ট- জাতীয় নিরাপত্তা ও সামরিক স্থাপনার সুরক্ষার স্বার্থে রুশ নাগরিকের মালিকানাধীন একটি বাড়ি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সুইডেন। দেশটির সশস্ত্র বাহিনী রাজধানী স্টকহোমের দ্বীপপুঞ্জ…

গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার…

গোপনে মস্কো সফরে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। তবে তার সফরের…

পারিবারিক নৈশভোজে গুলি, শিশুসহ নিহত ৮

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের বাইরে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের ওপর গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন ৪৪ বছর বয়সী…

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা দুই টুর্নামেন্টের…

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ঢাকায় ব্রাজিল ফুটবল দলের প্রস্তাবিত প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ম্যাচটি আয়োজন করতে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au