সিডনিতে যৌনমিলনের সময় শ্বাসরোধের সন্দেহ, ১৬ বছরের কিশোরীর মৃত্যু
মেলবোর্ন ২৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনির নর্দার্ন বিচেস এলাকায় যৌনমিলনের সময় শ্বাসরোধের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করছে…
মেলবোর্ন, ২৬ আগষ্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফেলোশিপ অর্জন করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত এই ফেলোশিপের আওতায় তিনি আগামী ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসি, নক্সভিলে ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার’ হিসেবে যোগ দেবেন।
ড. আনোয়ারুল ইসলামের এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনিই এ বিভাগের প্রথম শিক্ষক, যিনি ফুলব্রাইট ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
ফেলোশিপ চলাকালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যনৈতিকতা বা ‘ইনফরমেশন এথিকস’ নিয়ে গবেষণা করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্য তৈরি, সংরক্ষণ, ব্যবহার ও আদান-প্রদানের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। এর পাশাপাশি গোপনীয়তা, তথ্যের নির্ভুলতা, পক্ষপাত, জবাবদিহি এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়ে নতুন নতুন নৈতিক প্রশ্নও সামনে এসেছে।
ড. ইসলামের গবেষণায় তথ্য, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে উদ্ভূত এসব নৈতিক চ্যালেঞ্জ এবং সমকালীন সমাজে সেগুলোর প্রভাব বিশদভাবে পর্যালোচনা করা হবে। তাঁর এই গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল, ন্যায়সংগত ও মানবিক ব্যবহারের বিষয়ে জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এ অর্জনে অনুভূতি প্রকাশ করে ড. আনোয়ারুল ইসলাম বলেন, “এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের। তথ্যনৈতিকতা নিয়ে গবেষণাকে আরও এগিয়ে নেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
তাঁর এই সাফল্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা শিক্ষার পরিচিতি আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব টেনেসির মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au