দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ডের সব প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ
মেলবোর্ন ২৬ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও…
মেলবোর্ন ২৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনির নর্দার্ন বিচেস এলাকায় যৌনমিলনের সময় শ্বাসরোধের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ। এলানরোয়া হাইটসের একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধারের কয়েক দিন পর মঙ্গলবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।
রোববার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে কিশোরীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখার পর তার শারীরিক অবস্থার খোঁজ নিতে জরুরি সেবার কর্মীদের ডাকা হয়। পরে ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সংকটাপন্ন অবস্থায় কিশোরীটিকে রয়্যাল নর্থ শোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, কিশোরীটি তার পরিচিত এক পুরুষের সঙ্গে সম্মতিতে যৌন সম্পর্কে জড়িত ছিল। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং যৌনমিলনের সময় তার শ্বাসরোধ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র- নিউজ.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au