প্রবাস দর্পন

রংপুরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার বিচার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

  • 8:37 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
রংপুরে একই সনাতনী পরিবারের চার সদস্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ২৬ আগষ্ট: রংপুরে একই সনাতনী পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা নিহত পরিবারের ছবি, প্রতিবাদী পোস্টার ও ব্যানার হাতে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের দাবি তোলেন।

বিক্ষোভকারীদের বহন করা প্রধান ব্যানারে রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুশ চক্রবর্তীর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিটি আয়োজন করে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনকরপোরেটেড।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

সমাবেশে বক্তারা বলেন, একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। তারা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সত্য উদ্‌ঘাটনে একটি স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রমাণনির্ভর তদন্তের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তার বা স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্যেই তদন্ত সীমাবদ্ধ রাখা উচিত নয়। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উদ্দেশ্য ছিল কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছ রাখার পাশাপাশি নিহত পরিবারের জন্য বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রতিবাদকারীরা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব নাগরিকের জন্য আইনের সমান সুরক্ষা কার্যকর করার দাবিও জানান। তারা বলেন, গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে-বিদেশে প্রতিবাদ ও জনমত গঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্তভার গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওটিএন বাংলার অনুসন্ধানে স্বজন ও স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে আগামী চক্রবর্তীর মরদেহের ভয়াবহতার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁদের দাবি, মরদেহ উদ্ধারের সময় আগামী চক্রবর্তীর শরীরের বেশ কিছু অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তাঁর চোখ ও ঘাড়ে আঘাতের চিহ্ন থাকার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এসব তথ্যের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

অনুসন্ধানে আরও জানা যায়, হত্যাকান্ডের শিকার আগামী চক্রবর্তীর লাশের নীচের অর্ধেক অংশ বিবস্ত্র অবস্থায় ছিল। তার দুই চোখ উপরে ফেলা হয়েছিল। পাশাপাশি তার মুখ ও প্রাইভেট পার্টগুলো ঝলসানো ছিল। নিহতের মধ্যে প্রায় সবাইকেই বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছে।

লাশ উদ্ধারের সময় পুলিশ স্বজন ও প্রতিবেশিদের লাশের কাছে যেতে দেয়নি। এরপর লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তরের সময় লাশের অবস্থা দেখে আতংকিত হয়ে পড়েন স্বজনরা।

আরো পড়ুন

দুই চোখ ছিল না আগামী চক্রবর্তীর, ঘাড়ে ছিল কোপের আঘাত, শরীরে ছিল না পোষাক

সিঁড়িতে মা-মেয়ের ক্ষতবিক্ষত লাশ, চার মৃতদেহের বর্ণনা দিতেও ভয় পাচ্ছেন স্বজনরা

 

 

এই শাখার আরও খবর

দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ডের সব প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ

মেলবোর্ন ২৬ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও…

যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্টে স্থগিতাদেশ

মেলবোর্ন ২৬ আগষ্ট- বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করে পুনর্নির্ধারণ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের নতুন বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই ভিসা সাক্ষাৎকারের…

ভিক্টোরিয়ায় দ্বিদলীয় রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে ওয়ান নেশন, নির্বাচনে ‘ত্রিমুখী লড়াইয়ের’ আভাস

মেলবোর্ন ২৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে রাজনীতিতে লেবার ও কোয়ালিশনের আধিপত্যই ছিল প্রায় অলিখিত নিয়ম। তবে ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের জনসমর্থন বৃদ্ধির ফলে সেই…

বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী নীতি ও ভিসা যাচাইয়ে কড়াকড়ির মধ্যেই…

চাঁদপুরের এক হিন্দু পরিবারের ৪ সদস্য নিখোঁজ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- চাঁদপুর শহরে স্ত্রী ও দুই ছেলেসহ এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম পিন্টু দাস। তিনি শহরের…

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক সতর্কবার্তার পর দেশে ইসলামপন্থী সন্ত্রাসবাদের সম্ভাব্য হুমকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au