বিশ্ব

নেপালে ভয়াবহ বন্যা, ত্রাণ ও উদ্ধার অভিযানে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী

  • 1:40 am - August 27, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
নেপালে ভয়াবহ বন্যা, ত্রাণ ও উদ্ধার অভিযানে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী।

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশটিতে ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারতীয় বিমানবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল সরকারের প্রয়োজন অনুযায়ী যেকোনো ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ভারতীয় বিমানবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এ জন্য ত্রাণসামগ্রী, ওষুধ এবং ধ্বংসাবশেষ সরানোর ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সক্ষমতা সম্পন্ন সি-১৭ ও সি-১৩০ পরিবহন বিমান প্রস্তুত রাখা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাওয়া মাত্র প্রয়োজনীয় সহায়তা নিয়ে নেপালে যাওয়ার জন্য বিমানবাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বা এনডিআরএফকেও নেপালে সম্ভাব্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নুয়াকোট ও ধাদিং জেলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সীমান্তের তিব্বতীয় অঞ্চল থেকে নেমে আসা পানির ঢলে সৃষ্ট এই বন্যায় বেশ কয়েকটি গ্রাম ও বসতি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ সেতুও।

বন্যার কারণে দুর্গত বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হলেও নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে, দুর্গত এলাকাগুলোতে ১০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের সন্ধান ও নিরাপদে উদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারত জানিয়েছে, নেপালের প্রয়োজন অনুযায়ী দ্রুত ত্রাণসামগ্রী, ওষুধ ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেপালের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ফাইনালে মারামারি কাণ্ডে ফিফার শাস্তি নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ

মেলবোর্ন, ২৭ আগষ্ট- ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফার শাস্তি নিয়ে মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস…

যুক্তরাষ্ট্রে জুলাইয়ে প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মেলবোর্ন, ২৭ আগষ্ট- যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে…

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার…

আবারও ২ ডলারের দ্বারপ্রান্তে পেট্রোলের দাম, অস্ট্রেলিয়ায় চালকদের সতর্কবার্তা

মেলবোর্ন, ২৭ আগষ্ট- অস্ট্রেলিয়ায় আবারও পেট্রোলের দাম প্রতি লিটারে ২ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। জ্বালানি করের সাময়িক ছাড় শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দেশজুড়ে পেট্রোলের…

নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০৫ ভারতীয়সহ মোট ৩৮৪ পর্যটক ও ভ্রমণকারী…

জুলাই অভ্যুত্থান নিয়ে সাংবাদিকতার কারণে তিন সাংবাদিকের জামিন নাকচ, অভিযোগ প্রত্যাহারের দাবি আইএফজের

মেলবোর্ন, ২৬ আগস্ট: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই ২০২৪-এর ছাত্র আন্দোলন ও অভ্যুত্থান নিয়ে সংবাদ পরিবেশনের ঘটনায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au