রংপুরের চার হত্যার নেপথ্যে কারা—প্রকৃত সত্য প্রকাশের দাবি
মেলবোর্ন, ২৭ আগষ্ট: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের পরিবারের চার সদস্যকে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ ও ভ্রমণব্যবস্থা ব্যাহত হয়েছে। নিখোঁজ হয়েছেন শত শত পর্যটক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। এর মধ্যে বাংলাদেশি সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেতা খরাজ মুখার্জি ও রজতাভ দত্ত।
খরাজ মুখার্জির সঙ্গে তাঁর স্ত্রী এবং শুটিং দলের আরও কয়েকজন সদস্য রয়েছেন। তাঁরা বর্তমানে একটি হোটেলে নিরাপদে আছেন বলে জানিয়েছেন খরাজ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে অংশ নিতে গত ২০ আগস্ট নেপালে যান খরাজ ও রজতাভ। ২৬ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা ছিল। তবে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শুটিং বারবার ব্যাহত হয়। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছে তাঁদের।
দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত ফ্লাইটও ধরতে পারেননি তাঁরা। খরাজ জানান, বর্তমানে নেপাল থেকে বিকল্প পথে দেশে ফেরার চেষ্টা করছেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যমকে খরাজ বলেন, প্রবল বৃষ্টির কারণে তাঁরা আটকে পড়েছেন। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। সড়কপথে চলাচলের পরিস্থিতিও অনুকূল নয়। শেষ পর্যন্ত গোরখপুর হয়ে ২৮ আগস্টের একটি ফ্লাইটে কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।
নেপালে তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির প্রবল স্রোতে বাজার, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্যোগের মধ্যে বহু পর্যটক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাঁদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
রসুয়া জেলাতেও হড়পা বানে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ ও আটকে পড়া মানুষদের উদ্ধারে নেপাল সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী কাজ করছে।
প্রাকৃতিক দুর্যোগে নেপালের বিভিন্ন এলাকায় যখন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, তখন নিরাপদে হোটেলে অবস্থান করছেন খরাজ, রজতাভসহ ‘শিকার’ সিনেমার শুটিং দলের সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিকল্প পথে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au