বাংলাদেশ

প্রেসক্লাবে মানববন্ধন শনিবার

রংপুরে চার হত্যার প্রতিবাদে রাজপথে নামছে ঐক্য পরিষদ

  • 6:05 am - August 28, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
রংপুরে চার হত্যার প্রতিবাদে রাজপথে নামছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবিঃ সংগৃহীত

রংপুর নগরে একই পরিবারের চার সদস্যকে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আগামী ২৯ আগস্ট (শনিবার) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংগঠনটির পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির প্রচারিত কর্মসূচির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের আলোচিত চার হত্যাকাণ্ডসহ সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই’ এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ স্লোগান সামনে রাখা হয়েছে।

এর আগে, সংগঠনটির ২৩ আগস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীতম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ রায়কে গ্রেপ্তার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিআইডির তথ্য অনুযায়ী, ২০ আগস্ট রাতে গলায় রশি ও গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে চারজনকে হত্যা করা হয়।

ঘটনার পর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক অলক নাথ, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন রায় এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় সংগঠনের নেতারা হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পরিবারের চার সদস্যকে হত্যার মতো মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিকে সামনে রেখে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, শুধু রংপুরের চার হত্যাকাণ্ড নয়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত ও প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন।

এই শাখার আরও খবর

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর সপরিবারে আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট)…

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর পাহাড়ি ঢলের পানি ভারতের বিহার হয়ে গঙ্গায় মিশে শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে নেপালে দেখা দেওয়া ঢলের…

দাপুটে জয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ কাম্প নউয়ে দারুণ নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।…

নিরাপত্তা শঙ্কার মধ্যেই ১,৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি বলে মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতার মধ্যেই মালয়েশিয়া থেকে অন্তত ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে…

নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু

নেপালে তিব্বত থেকে নেমে আসা ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোট ৩৩ জনের মধ্যে একজনের সঙ্গে ইতোমধ্যে…

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের নীতিতে চাঙ্গা ক্রিপ্টো বাজার

দীর্ঘদিনের অস্থিরতা ও দরপতনের পর আবারও চাঙা হয়ে উঠেছে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজার। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো খাত নিয়ে নীতিগত পরিবর্তন এবং নিয়ন্ত্রক কাঠামো তৈরির উদ্যোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au