বিশ্ব

‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

  • 4:36 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
নেপালের কিছু বিশেষ এলাকায় বিদেশি উদ্ধারকারী টিম ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করার কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলেছে দেশটির সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে নেপালের কিছু নির্দিষ্ট এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিত পরিসরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি ও এর শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলের গিরং জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তুষার, পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধায় নদীর পানিপ্রবাহ আটকে যে অস্থায়ী জলাধার তৈরি হয়, সেটিই ব্যারিয়ার হ্রদ হিসেবে পরিচিত। সেটি ভেঙে যাওয়ার পর লাখ লাখ ঘনমিটার পানি নেমে আসে। পানির সঙ্গে নেমে আসা বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষে দুই দেশের বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়।

কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসাব অনুযায়ী, এই আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৯২৪ জন এবং চীনের তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন। পানির স্রোতে ভেসে গিয়ে কিংবা কাদা-পাথর ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তাদের নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতিদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিকও রয়েছেন।

বন্যার পর নেপালি উদ্ধারকারী বাহিনীকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছিল ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ। তবে শুরুতে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে কাঠমান্ডু। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার মতো পর্যাপ্ত দক্ষতা ও সক্ষমতা নেপালের উদ্ধারকারী বাহিনীর রয়েছে। তাই এ মুহূর্তে বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।

শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী সাংবাদিকদের বলেন, ‘এমন পরিস্থিতিতে সহযোগিতার প্রস্তাব খুবই স্বাভাবিক। তবে আমাদের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। এই মুহূর্তে আমাদের বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।’

তবে মুখপাত্রের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই অবস্থান বদলের কথা জানায় নেপাল সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন, সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন নেপালের কিছু নির্দিষ্ট এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তত অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং কিছু বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আমরা ব্যাপক চাপ পেয়েছি, কারণ বন্যায় তাদের নাগরিকরাও নিখোঁজ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সংখ্যক বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দিচ্ছি।’

নেপাল সরকারের এই সিদ্ধান্তকে বিদেশি নাগরিকদের উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের ক্ষেত্রে দেশটির অবস্থানের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র-দ্য কাঠমান্ডু পোস্ট

এই শাখার আরও খবর

‘ঘুমান এসএমজি নিয়ে’, রংমিস্ত্রির সহকারীর সন্ত্রাসী হয়ে ওঠার গল্প

প্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, দুই হাতে দুটি পিস্তল নিয়ে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে চলে যাওয়া—তাঁর এমন ভূমিকা…

ভেনেজুয়েলার তেল মজুতের ওপর বড় নিয়ন্ত্রণ পাচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় ধরনের তেল চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই চুক্তির ফলে ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের ওপর যুক্তরাষ্ট্রের…

নেপালে বন্যায় নিহত ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। তাঁদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।…

নীরব সেল, পলাতক জঙ্গি ও নতুন আতঙ্ক: বাংলাদেশ আবার জঙ্গিবাদের ঝুঁকিতে

OTN বাংলা বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক মাসের ব্যবধানে বোমা, বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের একাধিক ঘটনা সামনে…

ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রতি মাসে যত সেনা হারাচ্ছে, নতুন নিয়োগ দিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রুশ বাহিনী মাসে গড়ে…

বিশ্বকাপ খেলা ফুটবলার এবার বাংলাদেশের ক্লাবে

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড মাইকেল বাবাতুন্দে এবার বাংলাদেশের ক্লাব ফুটবলে। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে ঢাকা আবাহনী লিমিটেড।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au