বিশ্ব

পাকিস্তানের পর ভারতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় কুয়েত

  • 7:20 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
সদ্যই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরকারী কুয়েত এবার ভারতের সঙ্গেও একই খাতে সহযোগিতা চুক্তি করতে চায় কুয়েত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর এবার ভারতের সঙ্গেও একই খাতে বিস্তৃত সহযোগিতা চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে কুয়েত। এ লক্ষ্যে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কুয়েতের সামরিক বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক বিভাগের কর্মকর্তা এবং কুয়েতের সামরিক বাহিনীর প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ। এ সময় দেশটির তিন বাহিনীর সদর দপ্তর, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও), আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস, প্রতিরক্ষা সরঞ্জাম ও সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে কুয়েতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাক্রান।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারত ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতা স্মারককে আরও বিস্তৃত ও কার্যকর একটি পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দিতে চায় দুই দেশ।

তবে সম্ভাব্য চুক্তির চূড়ান্ত বিষয়বস্তু এখনো নির্ধারণ করা হয়নি। শুক্রবারের বৈঠকে দুই পক্ষের আলোচনায় প্রশিক্ষণ, সামরিক মহড়া, সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী, প্রতিরক্ষা শিল্প এবং সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণার মতো বিষয়গুলো উঠে এসেছে।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ক্ষেত্রের পাশাপাশি সামরিক সহযোগিতার আরও কয়েকটি বিষয় ভবিষ্যৎ চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে।

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগের আগে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে ‘প্রটোকল এগ্রিমেন্ট-২০২৬’ নামে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত।

ইসলামাবাদে স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও কুয়েতের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এ চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে দু’দেশের সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা।’

পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিনের মাথায় ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে কুয়েত। ফলে দুই দেশের সঙ্গেই সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে উপসাগরীয় দেশটির আগ্রহ স্পষ্ট হচ্ছে।

তবে ভারত ও কুয়েতের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি কবে স্বাক্ষরিত হবে এবং এতে ঠিক কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সূত্র-পিটিআই

এই শাখার আরও খবর

প্যাকেটজাত খাবারে সামনের দিকে সতর্কীকরণ লেবেল দিতে চায় ভারত

প্যাকেটজাত খাবার ও পানীয়ের মোড়কের সামনের দিকে সতর্কীকরণ লেবেল চালুর প্রস্তাব দিয়েছে ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। কোনো পণ্যে অতিরিক্ত চিনি, লবণ বা…

চোটের শঙ্কায় বর্ষণ, আপাতত শুধু টি-টোয়েন্টির ভাবনা

দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণ। তবে মাঠে ফেরার পর আবারও পুরোনো চোটে পড়ায় তাঁকে নিয়ে…

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে…

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক…

বৃষ্টি-ঘন কুয়াশায় নেপালে উদ্ধারকাজ স্থগিত, চায় বিশেষায়িত বিদেশি সহায়তা

ভয়াবহ বন্যার পর টানা বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে নেপালে শনিবার সাময়িকভাবে অনুসন্ধান ও উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে টানেল থেকে মানুষ উদ্ধার, সড়ক…

৩ দিন ধরে বন্ধ ঘর, ভেতরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে রিমা আক্তার (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au