বাংলাদেশ

বগুড়ার সাতমাথায় ড্রেন খুঁড়তেই ৩৩৪ গুলি, উৎস নিয়ে কৌতূহল

  • 9:40 pm - August 30, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
সাতমাথা এলাকায় সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ড্রেন খননকাজ কাজ করার সময় মাটির নিচ থেকে বের হয়ে এসেছে বিপুলসংখ্যক গুলি। গতকাল শনিবার।ছবি: সংগৃহীত

বগুড়ার ব্যস্ততম এলাকা সাতমাথায় নির্মাণাধীন ড্রেনের মাটি খুঁড়তে গিয়ে ৩৩৪টি গুলি উদ্ধার হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাতমাথার জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। একসঙ্গে বিপুলসংখ্যক গুলি মাটির নিচে কীভাবে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের চলমান ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুরে মাটি খননের একপর্যায়ে তাঁরা মাটির নিচে গুলিগুলো দেখতে পান। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। পরে সেগুলো জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলোর ধরন, বয়স ও উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলো কত বছরের পুরোনো, কীভাবে সেখানে এল এবং কোনো পুরোনো ঘটনা বা স্থাপনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নির্মাণাধীন ড্রেনের মাটি খননের সময় মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর এগুলোর ধরন, সময়কাল ও সম্ভাব্য উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সাতমাথা বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। শহরের বিভিন্ন সড়ক এসে এই এলাকায় মিলিত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের ব্যাপক চলাচল থাকে। এমন একটি ব্যস্ত এলাকার মাটির নিচে একসঙ্গে এতগুলো গুলি পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাতমাথা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নির্মাণকাজ হয়েছে। কিন্তু ড্রেন নির্মাণের সময় একসঙ্গে ৩৩৪টি গুলি পাওয়ার ঘটনা তাঁদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। গুলিগুলো সেখানে কতদিন ধরে ছিল এবং কী কারণে মাটির নিচে রাখা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তাঁরা আশা করছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। তদন্তের ভিত্তিতেই গুলিগুলোর উৎস ও সেখানে মাটির নিচে থাকার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au