নাকে অক্সিজেনের নল, মুমূর্ষু মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি
নাকে অক্সিজেনের নল। পাশে অক্সিজেন সিলিন্ডার। স্বজনদের কোলে শুয়ে আছেন ৮০ বছরের মুমূর্ষু এক বৃদ্ধা। বাইরে উত্তাল সাগর, তার ওপর মুষলধারে বৃষ্টি। ঢেউয়ের ধাক্কায় কখনো…
ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয় বলে যারা মনে করেন, তারা প্রকৃত অর্থে হিন্দু নন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, হিন্দুত্বের মূল ধারণার সঙ্গে কোনো সম্প্রদায়কে দেশ থেকে বিতাড়িত করার চিন্তা সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্মীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
অনুষ্ঠানে হিন্দুরাষ্ট্রের ধারণা এবং ভারতে মুসলিমদের অবস্থান নিয়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে ভাগবত বলেন, একবার কিছু মুসলিম তাঁকে প্রশ্ন করেছিলেন, আরএসএস যদি হিন্দু সংগঠন হয় এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে ভারতে মুসলিমদের কী হবে? তাঁদের কি দেশ থেকে বের করে দেওয়া হবে?
জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’
ভাগবতের ব্যাখ্যা, হিন্দুত্বের ধারণা হলো সব পথ একই লক্ষ্যে পৌঁছাতে পারে এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে। তাই ধর্মের ভিত্তিতে কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা হিন্দুত্বের সঙ্গে যায় না।
নিজের বক্তব্যের পক্ষে ১৯৯৬ সালের হরিয়ানার দাদরি বিমান দুর্ঘটনার উদাহরণ তুলে ধরেন আরএসএস প্রধান।
তিনি বলেন, ওই দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশ ছিলেন মুসলিম। কিন্তু উদ্ধারকাজে অংশ নেওয়া আরএসএসের স্বেচ্ছাসেবকেরা তাঁদের ধর্মীয় পরিচয় বিবেচনা করেননি। তাঁরা উদ্ধারকাজ থেকে শুরু করে মরদেহের শেষকৃত্য পর্যন্ত অন্যান্যদের মতোই মুসলিমদের সেবা করেছেন।
ভাগবতের দাবি, কোনো রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত লাভের প্রত্যাশা ছাড়াই মানুষের পাশে দাঁড়ানোর কারণেই স্বেচ্ছাসেবকেরা এভাবে কাজ করতে পেরেছিলেন।
১৯৯৬ সালের ১২ নভেম্বর সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ এবং কাজাখস্তান এয়ারলাইন্সের একটি ইলিউশিন-৭৬ উড়োজাহাজ ভারতের হরিয়ানার চরখি দাদরির আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিশ্বের অন্যতম ভয়াবহ আকাশপথের দুর্ঘটনাগুলোর ওই ঘটনায় ৩৪৯ জন নিহত হন।
এদিকে যুক্তরাষ্ট্র সফরে মোহন ভাগবতের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। নিউইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি আরএসএসকে সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আখ্যা দিয়ে ভাগবতের সমালোচনা করেছেন।
মামদানির বক্তব্য, আরএসএসের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তাঁর সমালোচনার মধ্যেই ভাগবতের এই বক্তব্য সামনে এলো।
তবে নিউইয়র্কের সর্বধর্মীয় সংলাপে ভাগবত তাঁর বক্তব্যে ধর্মীয় সহাবস্থান ও সব মানুষের মর্যাদার ওপর জোর দেন। তাঁর মন্তব্যকে ভারতের বহুত্ববাদী সমাজব্যবস্থা এবং হিন্দুত্বের ধারণা নিয়ে চলমান বিতর্কের গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au