বাংলাদেশ

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

  • 2:54 am - August 31, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
পুলিশের উপস্থিতিতে নারীকে লাথি, ভাইরাল ভিডিও ঘিরে রাজবাড়ীতে তোলপাড়।ছবিঃ সংগৃহীত

রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতেই তাকে এক যুবক লাথি মারছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ জাকিয়া সুলতানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে জাকিয়া সুলতানাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে মারধর ও লাথি দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী কাপড় বাজারের কাদেরীয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় জাকিয়া সুলতানার ‘আস্থা ফ্যাশন’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে। দোকানের নারী কর্মচারী শাজানাজ পারভীন বৃষ্টির সঙ্গে সম্প্রতি তার বিরোধ তৈরি হয়। এর জেরে শনিবার জাকিয়া সুলতানা কয়েকজন নারী ও প্রচার মাইক নিয়ে মার্কেটে গেলে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ব্যবসায়ী নেতারা তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ জাকিয়া সুলতানাকে সঙ্গে নিয়ে বাজারের প্রধান সড়কে আসার সময় কয়েকজন তাকে লাথি ও মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, জাকিয়া সুলতানা তার নারী কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। এসব কারণে কয়েকজন কর্মী চাকরি ছেড়ে চলে গেছেন বলেও তারা দাবি করেন। তবে জাকিয়া সুলতানা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

জাকিয়া সুলতানার দাবি, ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছেন। তার ছয়জন কর্মচারীকে প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। প্রতিবাদ জানাতেই তিনি বাজারে গিয়েছিলেন বলে জানান।

তিনি আরও দাবি করেন, তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কারখানাটিও বন্ধ হয়ে যাবে এবং এতে প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।

রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ বলেন, জাকিয়া সুলতানার দোকানের এক কর্মচারীকে বেতন না দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, মূলত ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশের উপস্থিতিতে একজন নারীকে প্রকাশ্যে লাথি ও মারধরের ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

এই শাখার আরও খবর

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে…

মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…

হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষত না শুকাতেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোটোকেশী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় রোববার (৩০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ…

গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের দীর্ঘদিনের তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় জব্দ করা…

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিশুর প্রাণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার হাত থেকে একটি বিদ্যালয়ের ১ হাজার ৬৪৩ শিক্ষার্থীর জীবন রক্ষা করেছেন প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি। শেষ মুহূর্তে বিপদের আশঙ্কা বুঝতে পেরে…

নাকে অক্সিজেনের নল, মুমূর্ষু মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি

নাকে অক্সিজেনের নল। পাশে অক্সিজেন সিলিন্ডার। স্বজনদের কোলে শুয়ে আছেন ৮০ বছরের মুমূর্ষু এক বৃদ্ধা। বাইরে উত্তাল সাগর, তার ওপর মুষলধারে বৃষ্টি। ঢেউয়ের ধাক্কায় কখনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au