বাংলাদেশ

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ

  • 3:39 am - August 31, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।ছবিঃ সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে ও কাঁধের দিকে, আলমগীরের কপালে এবং আশা আক্তারের ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করেন। এ সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে লাগে।

আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী মুন্সিরটেক এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে হঠাৎ মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভেতরে থাকা অবস্থায়ই আলমগীর কপালের মাঝখানে গুলিবিদ্ধ হন।

অন্যদিকে আহত আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মারামারির মধ্যে পড়ে যান তিনি। এ সময় তার ডান পায়ের ঊরুতে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় গেন্ডারিয়ার ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা কী কারণে গোলাগুলি করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই শাখার আরও খবর

৪০ হাজার দৌড়বিদে জমজমাট সিডনি ম্যারাথন

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ৪০ হাজার দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ২০২৬ সিডনি ম্যারাথন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দৌড়বিদদের অংশগ্রহণে রোববার (৩০ আগস্ট) পুরো সিডনি শহর…

মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতেই তাকে এক যুবক লাথি মারছেন,…

হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষত না শুকাতেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোটোকেশী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় রোববার (৩০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ…

গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের দীর্ঘদিনের তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় জব্দ করা…

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিশুর প্রাণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার হাত থেকে একটি বিদ্যালয়ের ১ হাজার ৬৪৩ শিক্ষার্থীর জীবন রক্ষা করেছেন প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি। শেষ মুহূর্তে বিপদের আশঙ্কা বুঝতে পেরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au