বিশ্ব

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

  • 1:26 pm - August 31, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
উজবেকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি।ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব ওলি দারাজালি দুস্তলিক’ প্রদান করা হয়েছে। ভারত ও উজবেকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তানে গিয়ে রাজধানী তাসখন্দে প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের কাছ থেকে সম্মাননাটি গ্রহণ করেন নরেন্দ্র মোদি। সম্মাননা গ্রহণের পর তিনি এটি ভারত ও উজবেকিস্তানের জনগণের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর নরেন্দ্র মোদি ও শাভকাত মির্জিয়োয়েভের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি ও ডিজিটাল সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ভারত ও উজবেকিস্তানের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। ভারতের ‘বিকশিত ভারত’ এবং উজবেকিস্তানের ‘ইয়াঙ্গি উজবেকিস্তান’ উদ্যোগকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নরেন্দ্র মোদির এই রাষ্ট্রীয় সফর এবং উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মাননা প্রদানকে দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মধ্য দিয়ে ভারত ও উজবেকিস্তানের মধ্যে অর্থনীতি, নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও গভীর হতে পারে।

এই শাখার আরও খবর

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au