খেলা

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত

  • 2:16 am - September 03, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
প্রথমবারের মতো নারী ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ অনুষ্ঠিত হবে ভারতে। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ভারতকে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) আইসিসি জানায়, আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই ও ভাদোদরায় অনুষ্ঠিত হবে ছয় দলের এই টুর্নামেন্ট। মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই) ও ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে ম্যাচগুলোর ভেন্যু।

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দলগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৮ ফেব্রুয়ারির ফাইনালে মুখোমুখি হবে।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ৬ জুলাইয়ের আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের ভিত্তিতে।

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নির্ধারণে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রস্তাব মূল্যায়ন করে আইসিসি। আয়োজক হিসেবে ভারতের নাম সুপারিশ করার পর ২ সেপ্টেম্বর আইসিসি বোর্ড তা অনুমোদন করে।

এর আগে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজনের কথা ছিল। তবে দেশটির ক্রিকেট প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান থাকায় সেখানে আয়োজন করা হচ্ছে না। শ্রীলঙ্কা ক্রিকেটের সংস্কার কার্যক্রম নিয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ নারী চ্যাম্পিয়ন্স ট্রফিকে নারী ক্রিকেটের জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, উদ্বোধনী এই টুর্নামেন্ট বিশ্বের সেরা দলগুলোকে একটি উচ্চমানের প্রতিযোগিতায় একত্র করবে। একই সঙ্গে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নত করা এবং বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার জন্য দলগুলোর মধ্যে বাড়তি অনুপ্রেরণা তৈরি করবে।

জয় শাহ আরও বলেন, এখন থেকে প্রতি বছর আইসিসির একটি বড় নারী টুর্নামেন্ট আয়োজনের ফলে নারী ক্রিকেট, খেলোয়াড় ও বিশ্বজুড়ে সমর্থকদের জন্য আরও ধারাবাহিকতা তৈরি হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। তবে শ্রীলঙ্কা ক্রিকেটে প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারের বিষয়টি সামনে আসায় টুর্নামেন্টের আয়োজক পরিবর্তন করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে বিকল্প আয়োজক হিসেবে ভারতকে বেছে নেওয়া হয়েছে।

ভারত বর্তমানে নারী ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন, আর অস্ট্রেলিয়া সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। ফলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর ঘিরে বিশ্ব ক্রিকেটে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

দুই যুবক কি আসলেই খুনি, নাকি জানতেন গুরুত্বপূর্ণ তথ্য?

রংপুর নগরীর মচ্ছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা, বিভিন্ন…

কঙ্গোতে ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে,…

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০-এর বেশি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী দেশের…

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা…

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পুলিশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au