গ্যাস-বিদ্যুতের সংকট কাটতে সময় লাগবে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব
দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ–সংকট দূর করতে সময় লাগতে পারে, তবে চুরি-লুটপাট বন্ধ করতে সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…
অস্ট্রেলিয়ার স্টেট অব অরিজিনে কুইন্সল্যান্ড মারুনসের নতুন কোচ হিসেবে দারিয়াস বয়েডকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী কোচ বিলি স্লেটারের জায়গায় ৩৯ বছর বয়সী সাবেক এই তারকাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে বেশ চমকপ্রদ হিসেবেই দেখা হচ্ছে।
কোড স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বয়েড দুই বছরের চুক্তিতে কুইন্সল্যান্ডের কোচের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ কোচ ওয়েন বেনেটও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
নিয়োগের পর বয়েড বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের দায়িত্ব। এই সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ।’
নতুন দায়িত্বের গুরুত্বও বুঝতে পারছেন বলে জানান তিনি। বয়েড বলেন, তার প্রধান কাজ হবে কুইন্সল্যান্ডের হয়ে আগে দায়িত্ব পালন করা কিংবদন্তি খেলোয়াড় ও কোচদের তৈরি করে যাওয়া ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। অনেক গর্ব, আবেগ এবং নানা অনুভূতি একসঙ্গে কাজ করছে। এটি অবশ্যই বিশেষ একটি দায়িত্ব এবং এখন আমার পুরো মনোযোগ থাকবে এই কাজের দিকে।’
খেলোয়াড় হিসেবে কুইন্সল্যান্ডের হয়ে স্টেট অব অরিজিনে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন বয়েড। এই সময়ে তিনি ২৮টি ম্যাচে মাঠে নেমে নয়টি সিরিজ জয় করেন এবং মাত্র একটি সিরিজে পরাজিত হন।
কুইন্সল্যান্ডের জার্সি পরার অনুভূতি স্মরণ করে বয়েড বলেন, ‘২৮ বার কুইন্সল্যান্ডের জার্সি পরা আমার জন্য ছিল গর্ব ও আবেগের বিষয়। এটি শুধু আপনার পরিবার নয়, কুইন্সল্যান্ডের বৃহত্তর জনগোষ্ঠীর কাছেও অনেক গুরুত্বপূর্ণ।’
তরুণ প্রজন্মের খেলোয়াড়দের সামনে নিয়ে আসার বিষয়টিকেও নিজের নতুন দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তিনি।বয়েড বলেন, ‘এখন পুরো রাজ্যের নেতৃত্ব দেওয়া এবং পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের সামনে নিয়ে আসা আমার জন্য বড় দায়িত্ব।’
বয়েড এমন এক সময়ে কুইন্সল্যান্ডের দায়িত্ব নিচ্ছেন, যখন সর্বশেষ স্টেট অব অরিজিন সিরিজে নিউ সাউথ ওয়েলসের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে মারুনসরা।
এর আগে বিলি স্লেটারের উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজন অভিজ্ঞ কোচ ও সাবেক খেলোয়াড়ের নাম আলোচনায় ছিল। তবে তাদের কয়েকজন নিজে থেকেই এই দৌড় থেকে সরে দাঁড়ান।
স্লেটারের সহকারী কোচ বেন তেও আবার এনআরএল কোচিংয়ে ফেরার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ার জাতীয় দল ক্যাঙ্গারুসের কোচ কেভিন ওয়াল্টার্সও সেন্ট হেলেন্সের দায়িত্ব নিতে যাচ্ছেন।
সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন স্মিথও কোচের পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। সাবেক মারুনস কোচ ম্যাল মেনিঙ্গার পার্থ বেয়ার্সের সঙ্গে চুক্তি রয়েছে। স্লেটারের আরেক সহকারী জনাথন থার্স্টনও দায়িত্বটি নিতে আগ্রহী নন। অন্যদিকে জশ হ্যানের বর্তমান ব্যস্ততা রয়েছে টাইটান্সের দায়িত্ব নিয়ে।
ছয় বছর আগে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর ধীরে ধীরে কোচ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন বয়েড।
কেভিন ওয়াল্টার্সের অধীনে ব্রঙ্কোসের ব্যাক-ফাইভ খেলোয়াড়দের নিয়ে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন তিনি। চলতি বছরের শুরুতে কুইন্সল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানোর দায়িত্ব পান।
এর পাশাপাশি ব্রিসবেনের অনূর্ধ্ব-২১ দলেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বয়েড। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুইন্সল্যান্ডের মূল স্টেট অব অরিজিন দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক এই মারুনস তারকা।
সূত্র- নিউজ.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au