বিশ্ব

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ১,৭০০ শিক্ষার্থী-শিক্ষক অসুস্থ

  • 1:15 pm - September 04, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ১,৭০০ শিক্ষার্থী-শিক্ষক অসুস্থ।ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে সরকারের বিনামূল্যের খাবার কর্মসূচির খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে মধ্য জাভা প্রদেশের লাসেম এলাকায় একটি স্কুলেই অসুস্থ হয়েছেন ৭৭৭ জন। বৃহস্পতিবার স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক এ তথ্য জানিয়েছেন।

মধ্য জাভার লাসেম এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গত বুধবার বিনামূল্যের খাবার খাওয়ার পর ৭৫২ শিক্ষার্থী ও ২৫ শিক্ষক ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের দেওয়া খাবারের মধ্যে গ্রিল করা মুরগির মাংস ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুহারতুতিক জানান, খাবার বিতরণের আগে একজন খাবার পরীক্ষক মুরগির মাংসের কিছু অংশ পিচ্ছিল হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছিলেন। পরে সন্দেহজনক অংশগুলো আলাদা করে রাখা হয়।

তিনি আরও জানান, রান্নাঘরের দায়িত্বে থাকা ব্যক্তি তাকে জানিয়েছেন, মুরগির মাংস ভোর ৩টার দিকে রান্না করা হয়েছিল। এরপর দুপুরে সেই খাবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

খাবার খাওয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকদের অনেকে অসুস্থ হয়ে পড়লে তাদের বেশির ভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে ১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক জোকো পারিয়ান্তো।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। খাবার প্রস্তুত, সংরক্ষণ ও বিতরণের কোনো পর্যায়ে সমস্যা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো গত বছর দেশজুড়ে বিনামূল্যের খাবার কর্মসূচি চালু করেন। কোটি কোটি শিশুর পুষ্টির মান উন্নত করা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

তবে শুরু থেকেই বড় পরিসরের এই কর্মসূচি নানা সমস্যার মুখে পড়েছে। কর্মসূচি ঘিরে দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন এবং বিভিন্ন এলাকায় খাদ্য বিষক্রিয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ লাসেমের স্কুলে একসঙ্গে শত শত শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় কর্মসূচির খাবারের নিরাপত্তা ও মান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়…

‘নটি বয়’র সফল উৎক্ষেপণে মহাকাশে ভারতের নতুন সাফল্য

ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ১৭ রকেটের মাধ্যমে ‘ইওএস-০৫’ নামে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ সফলভাবে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে ট্রাম্পের কড়া সতর্কবার্তা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘শতভাগ ভুল’ ও ‘বিশ্বাসঘাতকতামূলক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au