বিশ্ব

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

  • 4:46 pm - September 04, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি উপকূলরেখা। ছবি: গেটি ইমেজেস

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল।

শুক্রবার(৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটিতে শতাধিক মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২৬ দিন ধরে নৌকাটি সমুদ্রে ভাসছিল। গত ৭ আগস্ট গাম্বিয়া থেকে নৌকাটি যাত্রা করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পেনের মেরিটাইম রেসকিউ অ্যান্ড সেফটি সোসাইটি ক্যানারি দ্বীপপুঞ্জের আরগুইনেগুইন শহর থেকে প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান পায়। পরে রাত ১১টার দিকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে নৌকায় থাকা ৪৪ জন পুরুষকে জীবিত উদ্ধার করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর ছিল। দ্রুত তাদের হেলিকপ্টারে করে ক্যানারি দ্বীপপুঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যদের বৃহস্পতিবার ভোরে আরগুইনেগুইন বন্দরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো। তিনি বলেন, আটলান্টিক মহাসাগর যেন মানুষের মৃত্যুর পথে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না।

নৌকাটিতে থাকা মানুষদের বেশিরভাগই আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন সমুদ্রে খাবার, পানি ও চিকিৎসার অভাবে তাদের অনেকে মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au