বিশ্ব

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

  • 11:12 pm - September 04, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের এক হাসপাতালে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকা শিশুবিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই রোগীদের পরিজনেরা হাসপাতালকর্মীদের সতর্ক করেন। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। হাসপাতালকর্মী ও রোগীদের পরিজনদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই রোগীদের ওই বিভাগ থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে থাকা ৯ সদ্যোজাতকেও নিরাপদে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের কর্ণধার শোয়েব হাশমি জানিয়েছেন, আগুনের মাত্রা খুব বেশি ছিল না। বিপদ বাড়ার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোনও রোগী, রোগীর পরিজন বা হাসপাতালের কর্মী আহত হননি। শিশুবিভাগের সমস্ত রোগীকে নিরাপদে বার করে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

তবে এই ঘটনার মাত্র ১০ দিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীর একটি হাসপাতালে শিশুবিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তিন শিশুর। পর পর হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

সূত্র:আনন্দবাজার ডট কম

এই শাখার আরও খবর

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au