Consular Camp in Melbourne from 26 to 27 April 2025
মেলবোর্ন, ১০ এপ্রিল – বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আগামী ২৬ ও ২৭ এপ্রিল ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের টার্নেইটে একটি কনস্যুলার ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। দুই দিনব্যাপী এই ক্যাম্পে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট আবেদন, পাওয়ার অব অ্যাটর্নি, জন্ম নিবন্ধন, এনওসি, কনস্যুলার সার্টিফিকেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবা প্রদান করা হবে।
কনস্যুলার ক্যাম্পটি অনুষ্ঠিত হবে Tarneit Community Learning Centre, 150 Sunset Views Boulevard, Tarneit VIC 3029 ঠিকানায়। ক্যাম্পের কার্যক্রম শনিবার ২৬ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে। ২৭ এপ্রিল রবিবারেও একই সময়সূচিতে সেবা প্রদান করা হবে।
এই ক্যাম্পে সেবা গ্রহণের জন্য আগ্রহীদের ২৪ এপ্রিল ২০২৫-এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ক্যাম্প প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, এই ক্যাম্পে কোনো ধরনের নগদ অর্থ, ক্রেডিট কার্ড, ইএফটিপস, সরাসরি ব্যাংক ডিপোজিট বা পার্সোনাল চেক গ্রহণযোগ্য নয়। সকল প্রকার ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য করতে হাইকমিশন এই ক্যাম্পের আয়োজন করেছে এবং সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য হাইকমিশনের ওয়েবসাইট https://canberra.mofa.gov.bd/en/site/files/Consular-Camp-in-Melbourne-from-26-to-27-April-2025 ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।