বিজ্ঞান ও প্রযুক্তি

ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ

  • 6:56 pm - September 12, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
সামাজিক যোগাযোগমাধ্যমের আইকন।

শিশুদের সামাজিকমাধ্যমে আসক্তি ও প্রযুক্তির বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে নতুন বিধিনিষেধ চালু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। নতুন আইনে ১৬ বছরের কম বয়সী শিশুদের এমন সামাজিকমাধ্যম ফিচার থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলো ব্যবহারকারীর মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত সময় অনলাইনে থাকতে উৎসাহিত করতে পারে।

একই সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সঙ্গী চ্যাটবটযুক্ত খেলনা তৈরি ও বিক্রির ওপর চার বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার বিষয়টিকেও নতুন আইনে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রযুক্তির ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় ১৩টি বিলে স্বাক্ষর করেন। এসব আইনের মাধ্যমে শিশু ও কিশোরদের সামাজিকমাধ্যম এবং এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নতুন কিছু সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বিধিনিষেধে ১৬ বছরের কম বয়সীদের এমন ‘মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক’ ফিচার থেকে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে, যেগুলো ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়িয়ে তাদের বারবার বা বাধ্যতামূলকভাবে প্ল্যাটফর্ম ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে। এর মধ্যে অসীম স্ক্রল এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়ার মতো ফিচার রয়েছে।

গভর্নর গ্যাভিন নিউসম বলেন, প্রযুক্তি শিশুদের কল্যাণে কাজ করবে, তাদের দুর্বলতাকে কাজে লাগাবে না, এমন একটি পরিবেশ নিশ্চিত করাই এসব আইনের লক্ষ্য।

নতুন বিধিনিষেধগুলোর একটি ‘অ্যাডামস ল’ নামে পরিচিত। ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের স্মরণে আইনটির নামকরণ করা হয়েছে। তার বাবা-মায়ের অভিযোগ, ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যার আগে কয়েক মাস চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় তার আত্মহত্যাপ্রবণ চিন্তাকে সমর্থন করা হয়েছিল। তবে এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার কাজ করছে।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে ডিজিটালভাবে পরিবর্তিত বা এআই দিয়ে তৈরি করা কনটেন্টকেও শিশু যৌন নিপীড়নের উপকরণসংক্রান্ত অপরাধের আওতায় আনা হয়েছে। এর ফলে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আরও বাড়বে।

শিশুদের নিরাপত্তার জন্য ক্যালিফোর্নিয়ার এই উদ্যোগকে সমর্থন করেছেন অনেকে। তবে নতুন আইন নিয়ে সমালোচনাও রয়েছে। ডিজিটাল অধিকারবিষয়ক সংগঠন ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বলেছে, এসব বিধিনিষেধ তরুণদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সমর্থকদের মতে, সামাজিকমাধ্যম ও এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সময়ে শিশুদের মানসিক ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, শিশুদের সুরক্ষার নামে অতিরিক্ত নিয়ন্ত্রণ তৈরি হলে তাদের বৈধ অনলাইন ব্যবহার, ব্যক্তিগত গোপনীয়তা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফলে ক্যালিফোর্নিয়ার নতুন আইনগুলো একদিকে শিশুদের প্রযুক্তিনির্ভর ঝুঁকি থেকে সুরক্ষার নতুন উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে, অন্যদিকে ডিজিটাল স্বাধীনতা ও গোপনীয়তা নিয়ে নতুন বিতর্কও তৈরি করেছে।

এই শাখার আরও খবর

জাভা সাগরে ফেরি উল্টে নিহত ৬, নিখোঁজ ১২৯

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ যাত্রী। দুর্ঘটনার…

সুইডেনের নির্বাচনে বাম জোট সামান্য এগিয়ে

সুইডেনের সাধারণ নির্বাচনে এখনো কোনো পক্ষের জয় নিশ্চিত হয়নি। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে থাকলেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে সামাজিক গণতন্ত্রী দলের নেত্রী ম্যাগদালেনা আন্দেরসনের…

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইউরোপীয় নেতারা

ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। হামলার মাত্র কয়েক মিনিট…

আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের…

হরমুজ প্রণালি নিয়ে ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত

ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে হরমুজ প্রণালি নিয়ে ওমানে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা…

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে সাজাতে চায় ঢাকা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে সাজাতে চায় বাংলাদেশ। পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au