সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি
দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন…
ইন্দোনেশিয়ার বালিতে দুর্গম পাহাড়ি পথে হাঁটার সময় খাদে পড়ে এক অস্ট্রেলীয় নারী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ওই পর্যটকের নাম ব্রিয়ানি লানি ক্রোনিন। তার বয়স ৩০-এর কোঠায় এবং তিনি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা ছিলেন।
শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে নুসা পেনিদা দ্বীপের বিখ্যাত কেলিংকিং বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালি পুলিশের বরাতে জানা গেছে, পাহাড়ের দক্ষিণ অংশে ওই নারীকে বিপজ্জনক অবস্থায় আটকে থাকতে দেখেন কয়েকজন পর্যটক। পরে তারা বিষয়টি সংশ্লিষ্টদের জানান।
খবর পেয়ে একজন লাইফগার্ড ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধারের চেষ্টা করেন এবং সহায়তার জন্য খবর দেন। এর মধ্যেই ব্রিয়ানি লানি ক্রোনিন পাহাড়ের কিনারা থেকে পিছলে নিচে পড়ে যান। পরে তাকে কেলিংকিং বিচের সৈকতের কাছে পাওয়া যায়।
ক্লুংকুং পুলিশের মুখপাত্র ই দেউয়া নিয়োমান আলিত পুরনাওয়িবাওয়া জানান, পাহাড় থেকে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নুসা পেনিদা পুলিশ ও অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
নুসা পেনিদা অনুসন্ধান ও উদ্ধার ইউনিটের সমন্বয়কারী চাকরা নেগারা জানান, ব্রিয়ানি লানি ক্রোনিন পাহাড়ের কিনারার দিকে যাওয়ার জন্য নিজের মতো করে একটি পথ খুঁজছিলেন। একপর্যায়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী দল পরে মরদেহটি পাহাড়ের খাড়া ও আঁকাবাঁকা সিঁড়ি দিয়ে ওপরে তুলে আনে। সমুদ্রপথে মরদেহ সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। তবে সাগরে বড় ঢেউ থাকায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বালি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ব্রিয়ানি লানি ক্রোনিনকে বানজার ন্যুহ এলাকার গ্রিয়া মেডিকা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে পড়ে যাওয়ার কারণে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। শনিবার বিকেল পর্যন্ত মরদেহটি ওই ক্লিনিকেই ছিল। পরে অস্ট্রেলীয় দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহটি জেমা সান্তি হাসপাতালে নেওয়ার কথা জানায় পুলিশ।
তবে ব্রিয়ানি লানি ক্রোনিন কীভাবে পাহাড়ের ওই বিপজ্জনক অংশে আটকে পড়েছিলেন এবং ঠিক কী কারণে তিনি নিচে পড়ে যান, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
নুসা পেনিদার কেলিংকিং বিচ তার ‘টি-রেক্স’ আকৃতির পাহাড় ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে পাহাড়ের খাড়া ঢাল ও দুর্গম পথের কারণে সেখানে এর আগেও পর্যটকদের দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au