তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগ, একজন নিহত: নারীর বিরুদ্ধে হত্যা মামলা
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্লু মাউন্টেনস এলাকায় গাড়ির ভেতরে তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। হামলায়…
বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, কৃষ্ণা মুখোপাধ্যায়ের মৃত্যুতে পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পরিবারকে ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।
কৃষ্ণা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রজগতের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত ছিলেন এবং বিভিন্ন সময়ে একাধিক ছবিতে গান গেয়েছেন। তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের বড় বোন।
মায়ের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। বিভিন্ন অনুষ্ঠানেও মেয়ের সঙ্গে নিয়মিত দেখা যেত কৃষ্ণাকে।
রানির অভিনয়জীবনের শুরুর দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর মায়ের। রানি মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব এসেছিল তাঁর বাবার বন্ধু ও প্রযোজক সেলিম আখতারের মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, মায়ের পরামর্শেই তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।
রানি বলেছিলেন, পরিবারের আর্থিক পরিস্থিতির উন্নতির কথা বিবেচনা করেই তাঁর মা অভিনয়ে আসার সিদ্ধান্তে উৎসাহ দিয়েছিলেন। মেয়ের সাফল্য পরিবারের সবার জন্য ভালো হবে, এমনটাই আশা করেছিলেন তিনি।
এদিকে অভিনয়ে এখনও সক্রিয় রানি মুখোপাধ্যায়। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘মর্দানি ৩’। আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। ছবিতে রানির সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন।
সূত্র- আনন্দবাজার.কম
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au