১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগ, ১০ ডিলারসহ কারাগারে ১৫
শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি সার ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২…
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্লু মাউন্টেনস এলাকায় গাড়ির ভেতরে তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। হামলায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু।
রোববার স্থানীয় সময় দুপুরে ভ্যালি হাইটসের ওয়ারাতাহ রোডে একটি গাড়ির ভেতর ও আশপাশে ছুরিকাহত অবস্থায় ওই নারী ও তিন শিশুকে দেখতে পান পথচারীরা। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জরুরি সেবায় খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহত অপর দুই শিশুর বয়স এক ও তিন বছর। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর স্থানীয় কয়েকজন মানুষ দ্রুত এগিয়ে এসে শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং জরুরি নম্বর ‘ট্রিপল জিরো’তে ফোন করেন। পরে প্যারামেডিকরা আহত দুই শিশু ও ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শিশু দুজনকে ওয়েস্টমিড চিলড্রেনস হাসপাতালে এবং ওই নারীকে ওয়েস্টমিড হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে স্প্রিংউডের কাছে ভ্যালি হাইটস এলাকায় জরুরি সেবায় খবর দেওয়া হয়। ছবি: সংগৃহীত
পুলিশের অভিযোগ, তিন শিশুর ওপর হামলার জন্য ওই নারীই দায়ী। তাঁর শরীরের আঘাতগুলোও তিনি নিজেই করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে হাসপাতালের শয্যা থেকেই আদালতে শুনানিতে ওই নারীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার দুটি অভিযোগ আনা হয়। পারিবারিক সহিংসতা-সংক্রান্ত (DV) ধারাতেও অভিযোগগুলো করা হয়েছে।
আদালত ওই নারীকে জামিন দেয়নি। আগামী নভেম্বর মাসে পেনরিথ লোকাল কোর্টে তাঁকে হাজির করা হবে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা এর আগে জানিয়েছিলেন, তদন্তকারীরা ধারণা করছেন গাড়ির ভেতরেই শিশুদের ওপর হামলা চালানো হয়েছিল। তবে গাড়িটি কেন ওই নির্দিষ্ট স্থানে রাখা হয়েছিল, তা এখনো জানা যায়নি।
তিনি বলেন, গাড়িটি সেখানে কেন ছিল, সে বিষয়ে এই মুহূর্তে কোনো কারণ বা ব্যাখ্যা পুলিশের কাছে নেই। তদন্তের অংশ হিসেবেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
ঘটনার সময় দুই সাইকেল আরোহীসহ কয়েকজন পথচারী ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বাঁচাতে স্থানীয় লোকজন মরিয়া হয়ে সাহায্যের চেষ্টা করেন।
সূত্র: নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au