১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান
বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…
জার্মানির পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে মার্কিন বিমানঘাঁটি স্প্যাংডাহলেমের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় ধোঁয়া উড়তে দেখা যায়। দুর্ঘটনার কারণে আশপাশের এলাকায় সাময়িকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
মার্কিন সামরিক বাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের অধীনে থাকা এফ-১৬ বিমানটি দুর্ঘটনার সময় নিয়মিত সামরিক কার্যক্রমে ছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এর কয়েক দিন আগেও যুক্তরাষ্ট্রে একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। টেক্সাস ন্যাশনাল গার্ডের ওই যুদ্ধবিমানটি মিশিগানে বিধ্বস্ত হয়। পরপর এ ধরনের দুর্ঘটনার ঘটনায় মার্কিন সামরিক বিমান পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্র: এবিসি নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au