বিশ্ব

তীব্র ‘আর্থিক চাপে’ বড় ছাঁটাইয়ের পথে বিবিসি

  • 12:51 pm - September 25, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
আর্থিক চাপে বিবিসিতে ২ হাজার পদ বিলুপ্তির পরিকল্পনা।

তীব্র আর্থিক চাপ মোকাবিলায় ব্যয় কমানোর বড় পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর অংশ হিসেবে আগামী দুই বছরে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ২ হাজার পদ বিলুপ্ত করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে ক্রীড়া বিভাগে ৪১টি পদ কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁচটি নতুন পদ তৈরি হলেও সামগ্রিকভাবে ওই বিভাগে ৩৬টি চাকরি কমবে।

বিবিসি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের চাপ কমাতে বিভিন্ন বিভাগে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে। যত বেশি কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়বেন, বাধ্যতামূলক ছাঁটাইয়ের প্রয়োজন তত কম হবে। ক্রীড়া বিভাগের এই পুনর্গঠনের মাধ্যমে বছরে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির আর্থিক চাপের কারণে এরই মধ্যে কয়েকটি টেলিভিশন ও রেডিও অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে নতুন অনুষ্ঠান ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনার লক্ষ্য আগামী দুই বছরে প্রায় ৫০ কোটি পাউন্ডের দক্ষতা ও ব্যয় সাশ্রয় করা।

বিবিসির প্রধান কনটেন্ট কর্মকর্তা কেট ফিলিপসের একটি অভ্যন্তরীণ স্মারকে কমিশন বাজেট থেকে ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে প্রায় ৮ কোটি পাউন্ড কমানোর প্রস্তাবের কথা উঠে এসেছে। একই সঙ্গে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই কনটেন্ট বিভাগ থেকে প্রায় ১০০টি পদ কমতে পারে বলে কর্মীদের সতর্ক করা হয়েছে।

এই কর্মী কমানোর পরিকল্পনাকে গত প্রায় ১৫ বছরের মধ্যে বিবিসির সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সামগ্রিক পরিকল্পনার মধ্যে বিবিসি নিউজ, টেলিভিশন ও রেডিও কার্যক্রম থেকেও প্রায় ৫৫০টি পদ কমানোর কথা রয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে প্রায় ১৬ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিবিসির মহাপরিচালক ম্যাট ব্রিটিন জুনে কর্মীদের পাঠানো এক বার্তায় জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং সব বিভাগকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করতে হবে। তিনি আরও জানান, সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। সংশ্লিষ্ট বিভাগগুলোর পরিকল্পনা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মীদের জানানো হবে।

বিবিসির শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়েও পদ কমানোর পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদ অন্তত ১০ শতাংশ কমানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এদিকে কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর বা চাকরি ছাড়ার সুযোগ চালু করে বিবিসি মূলত বাধ্যতামূলক ছাঁটাইয়ের সংখ্যা কমানোর চেষ্টা করছে। তবে পুরো প্রক্রিয়া শেষ হলে কোন বিভাগে কতজন কর্মী চাকরি হারাবেন, তা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি।

বিবিসির এই ব্যয় সংকোচন পরিকল্পনা এমন সময়ে সামনে এসেছে, যখন প্রতিষ্ঠানটির আয় ও পরিচালন ব্যয় নিয়ে চাপ বাড়ছে। ফলে অনুষ্ঠান, কর্মী এবং বিভিন্ন কার্যক্রমের ব্যয় কমিয়ে আর্থিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছে ব্রিটিশ এই সম্প্রচার প্রতিষ্ঠান।

সুত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

বাংলাদেশে বড় আমদানি উৎস হতে পারবে কি যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অন্যতম প্রধান আমদানি উৎস চীন ও ভারত। শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, খাদ্যপণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের জন্য দীর্ঘদিন ধরে এই দুই দেশের ওপর নির্ভরশীল…

শিশুসাহিত্যিক আখতার হুসেনের মৃত্যু

মহান মুক্তিযুদ্ধের কলমযোদ্ধা, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন আর নেই। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি মারা যান। ইন্না…

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা…

ভিক্টোরিয়ার মেলবা হাইওয়েতে বাস ও দুই গাড়ির সংঘর্ষে নারী নিহত, আহত একাধিক

OTN Bangla Desk: ভিক্টোরিয়ার ইয়ারা রেঞ্জেসে মেলবা হাইওয়েতে একটি ট্যুর বাস ও দুটি গাড়ির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে ২১ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন প্যারামেডিকরা।…

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে মানসিক স্বাস্থ্য সংকটের অভিযোগের মধ্যে জাহাজটির পুরো স্ট্রাইক গ্রুপে আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা…

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে হিন্দু স্বর্ণকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au