খেলা

এশিয়াডে চতুর্থ সোনা ভারতের, ইরানকে হারিয়ে কবাডিতে চ্যাম্পিয়ন ছেলেরাও

  • 9:54 pm - September 26, 2026
  • পঠিত হয়েছে:৫২ বার
ভারত-ইরান ফাইনালের একটি মুহূর্ত। ছবি: পিটিআই

এশিয়ান গেমসে কবাডিতে জোড়া সোনা জিতেছে ভারত। মেয়েদের পর এবার পুরুষদের ফাইনালেও ইরানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারতীয় দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪০-৩৪ পয়েন্টে জয় পায় তারা।

এ নিয়ে এশিয়ান গেমসে পুরুষদের কবাডিতে নবমবারের মতো সোনা জিতল ভারত। চলতি আসরে এটি দেশটির চতুর্থ স্বর্ণপদক।

ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইরান। ভারতীয় দলের রক্ষণও প্রথম দিকে সেভাবে জমে উঠছিল না। একপর্যায়ে অলআউটও হয়ে যায় ভারত। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে প্রথমার্ধ শেষে ১৮-১৭ পয়েন্টে এগিয়ে ছিল ইরান।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে ভারত। আক্রমণের পাশাপাশি রক্ষণেও নিজেদের গুছিয়ে নেয় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় ভারত এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়াতে থাকে।

একপর্যায়ে ইরানকে অলআউট করে ভারতীয় দল। শেষ দিকে এগিয়ে থাকা ব্যবধান ধরে রাখতে বাড়তি ঝুঁকি নেয়নি তারা। অন্যদিকে চাপের মুখে একাধিক ভুল করে ইরান। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে ২৩-১৬ পয়েন্টে এগিয়ে যায় ভারত।

শেষ পর্যন্ত দুই অর্ধ মিলিয়ে ৪০-৩৪ পয়েন্টে ইরানকে হারিয়ে সোনা নিশ্চিত করে ভারত।

এদিকে পুরুষদের হকিতে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে ভারত। আয়োজক জাপানকে ২-০ গোলে হারিয়েছে হরমনপ্রীত সিংয়ের দল।

ম্যাচের ১৫ মিনিটে অভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। এরপর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হরমনপ্রীত সিং।

এই জয়ে গ্রুপ পর্বে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, আটক সাংবাদিক আবু জাফর সূর্য

ঢাকার গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে…

আওয়ামী লীগ কি মুসলিম লীগের পরিণতি বরণ করবে?

জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর থেকে একটি পক্ষ বলছে যে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। এই দলটির রাজনীতি শেষ, তারা আর…

ইউনূসের বক্তব্য মূল অধিবেশনে নয়, সাইড ইভেন্টে: মাসুদ কামাল

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে একটি হলরুম ভাড়া নিয়ে সাইড ইভেন্টে বক্তব্য দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি সাধারণ পরিষদের…

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ। শনিবার দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে ভাস্কর্য নয়, বসছে ফোয়ারা

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ…

এফবিআই কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের শঙ্কা, বাড়ছে আতঙ্ক

হ্যাকিংয়ের ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) কর্মকর্তাদের ব্যক্তিগত ও গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে সংস্থাটির বর্তমান ও সাবেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au