খেলা

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

  • 9:49 pm - September 27, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান এমবাপ্পে। এএফপি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে আর মাঠে নামতে পারছেন না এই ফরোয়ার্ড। তাঁর চোট নিয়ে দুশ্চিন্তায় ক্লাব রিয়াল মাদ্রিদও।

শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোল করার কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। চোটের মাত্রা জানতে পরীক্ষা-নিরীক্ষার জন্য এরপর ফ্রান্সের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশনের চোট ধরা পড়েছে। ক্লাবের মেডিকেল বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়।

২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর আগেই মাঠে ফিরবেন এমবাপ্পে। রয়টার্স

এই চোটের কারণে চলমান আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের বাকি তিন ম্যাচে এমবাপ্পেকে পাওয়া যাবে না। আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে দলটি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পের মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বিরতির পর রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচেই তাঁকে দেখা যেতে পারে। ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে ওই ম্যাচটি খেলবে রিয়াল।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এমবাপ্পেকে দ্রুত মাঠে ফেরানোর ক্ষেত্রে ঝুঁকি নিতে চাইবে না রিয়াল। চোট পুরোপুরি সেরে ওঠার পরই তাঁকে খেলানো হতে পারে। সে ক্ষেত্রে ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় এমবাপ্পের মাঠে থাকার সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au