কোহলির রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
বিরাট কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শুভমান গিলের দুর্দান্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ২৯৬ রানের লক্ষ্য…
টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর এই ছুটি কার্যকর থাকবে।
রোববার মন্ত্রিসভার বৈঠকে দুই দিনের ছুটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন কমাতেই সরকারি কর্মীদের জন্য এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ছুটির মধ্যেও জরুরি ও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম চালু রাখা যাবে। প্রয়োজন অনুযায়ী কোন কোন সরকারি দপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা সিদ্ধান্ত নিতে পারবেন।
এর আগে শনিবার ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করে। এর আগে মাত্র ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও যানবাহনের কিছু অংশ পানিতে ডুবে যায় এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
রোববার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় ব্যাংককের বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে এখনো বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। কয়েকটি এলাকার বাসিন্দা নিজেদের বাড়িতে আটকা পড়েছেন বলেও জানা গেছে।
এদিকে দুই দিনের সরকারি ছুটির কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ব্যবহৃত ব্যালটসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়ের সময়সূচিতে প্রভাব পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই রায় নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আদালতের পক্ষ থেকে এখনো রায়ের সময়সূচি পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকক ও আশপাশের এলাকায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বৃষ্টির পরিমাণ ও জলাবদ্ধতার অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au