রামু হামলার ১৪ বছর, বিচার না হওয়ায় ক্ষোভ বৌদ্ধ সম্প্রদায়ের
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে ভয়াবহ হামলার ১৪ বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। দীর্ঘ সময়েও মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ ও হতাশা…
চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থক, ছাত্রলীগের চারজন এবং যুবলীগের দুজন রয়েছেন।
এ সময় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনা দুটি কেকও জব্দ করা হয়।

অভিযানে দুটি কেক জব্দ করা হয়। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ হোসেন (৫৫), বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী জাকের আহাম্মদ (৬০), গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জাফর আহাম্মদ (৩২) এবং শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জমির উদ্দিন (২৮)।
এ ছাড়া গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের সৈয়দ নুর হৃদয় (২৩) ও এস এম মোজাম্মেল হক (২২) এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজাদ মিয়া (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এদিনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় তাঁর জন্মদিন পালনের প্রস্তুতি বা কর্মসূচির অভিযোগে পুলিশি অভিযানের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম নগরেও পৃথক ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au