অস্ট্রেলিয়ায় ভিসা-মাস্টারকার্ডে পেমেন্টে অতিরিক্ত চার্জ বন্ধ
অস্ট্রেলিয়ায় কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনার সময় এতদিন যে অতিরিক্ত ‘কার্ড সারচার্জ’ দিতে হতো, তা বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো…
বরিশাল নগরের ভাটিখানা এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা খানম (৬৫) মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান। প্রায় এক বছর ধরে তিনি নগরের খালপাড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। তাঁর ছেলে মো. রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমেনা খানমের কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটেরা বিষয়টি বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে জানান। পরে তিনি আমেনার ছেলে রিফাতকে খবর দেন। রিফাত বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ গিয়ে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর আমেনা খানমের মরদেহ পড়ে থাকতে দেখে। তাঁর হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, প্রায় এক বছর ধরে আমেনা খানম তাঁদের বাড়ির দ্বিতীয় তলার একটি বাসায় একাই থাকতেন। বুধবার রাতে পাশের ভাড়াটেরা দুর্গন্ধের কথা জানালে তিনি আমেনার ছেলেকে বিষয়টি জানান।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, আমেনার ছেলের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়। পরে তালা খুলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au