বিশ্ব

ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

  • 12:38 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু।ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে সাঁতার কাটতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সহায়তায় আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের আলান্দিতে অবস্থিত উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ৪৮ সদস্যের একটি দল দিভেগার সমুদ্রসৈকতে ভ্রমণে যায়। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক ছিলেন।

ভ্রমণের একপর্যায়ে শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামে। এ সময় তাদের মধ্যে আটজন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সমুদ্রের পানির গভীরতা এবং স্রোতের তীব্রতা সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা করতে পারেনি। এর পরপরই তাদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা তৎপর হন।

দীর্ঘ চেষ্টার পর আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো স্থানীয় বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর এবং কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর বলে জানা গেছে। তারা সবাই পুনের আলান্দি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায়…

প্রবাসী আয়ে বড় ধাক্কা, ১১ মাসের মধ্যে সবচেয়ে কম ডলার সেপ্টেম্বরে

প্রবাসী আয়ের প্রবাহে ফের ধীরগতি দেখা দিয়েছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে দেশে এসেছে মাত্র ২৭৭ কোটি ডলারের রেমিট্যান্স, যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন।…

ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের উগ্রবাদী মতাদর্শে জড়ানোর দাবি নেতানিয়াহুর

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করা সহকারী পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, পাবনায় স্কুলছাত্র কারাগারে

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা…

ইউরোভিশন এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে গাইবে বিটমোসফিয়ার

‘ভয়েস অব বাংলাদেশ ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে বিটমোসফিয়ার। ‘তুমি এলে’ গান নিয়ে আগামী ‘ইউরোভিশন সং এশিয়া ২০২৬’-এর প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা। ঢাকায় অনুষ্ঠিত ‘ভয়েস…

অস্ট্রেলিয়ায় ভিসা-মাস্টারকার্ডে পেমেন্টে অতিরিক্ত চার্জ বন্ধ

অস্ট্রেলিয়ায় কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনার সময় এতদিন যে অতিরিক্ত ‘কার্ড সারচার্জ’ দিতে হতো, তা বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au