খেলা

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

  • 1:21 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:১৩ বার
নেশনস লিগে আজ কোপেনহেগেনে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল।ছবিঃ সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিল দলটি।

ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেছেন জোয়াও কানসেলো, গনসালো রামোস, ভিটিনিয়া ও জোয়াও ফেলিক্স। ডেনমার্কের হয়ে দুটি গোল করেন মিকেল ডামসগার্ড ও রাসমুস হইলুন্দ।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে ১০ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় ডেনমার্ক। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড গোল করে স্বাগতিকদের ১-১ সমতায় ফেরান।

এর এক মিনিট পরই আবার এগিয়ে যায় পর্তুগাল। গনসালো রামোসের গোলে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ডেনমার্ক। ৫৫ মিনিটের দিকে রাসমুস হইলুন্দ দারুণ এক চিপ শটে পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কোস্তাকে পরাস্ত করে বল জালে পাঠান। তার গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

এরপর ম্যাচ আরও জমে ওঠে। ডেনমার্ক সমতা ধরে রেখে পর্তুগালের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করলেও ৭০ মিনিটের পর আবার এগিয়ে যায় পর্তুগাল। ভিটিনিয়ার গোলে স্কোরলাইন হয় ৩-২।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে যায় ডেনমার্ক। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল ব্যবধান বাড়িয়ে ৪-২ করে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ের মধ্য দিয়ে ২০২৬-২৭ নেশন্স লিগে টানা তিন ম্যাচ জিতল পর্তুগাল। এর আগে তারা ওয়েলস ও নরওয়েকে হারিয়েছিল। লিগ পর্বে ‘এ৪’ গ্রুপে খেলছে পর্তুগাল। রোনালদোর অনুপস্থিতিতেও দলের এই জয় নেশন্স লিগের পরবর্তী ম্যাচগুলোর জন্য তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

এই শাখার আরও খবর

ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের উগ্রবাদী মতাদর্শে জড়ানোর দাবি নেতানিয়াহুর

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করা সহকারী পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, পাবনায় স্কুলছাত্র কারাগারে

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা…

ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে সাঁতার কাটতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়…

ইউরোভিশন এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে গাইবে বিটমোসফিয়ার

‘ভয়েস অব বাংলাদেশ ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে বিটমোসফিয়ার। ‘তুমি এলে’ গান নিয়ে আগামী ‘ইউরোভিশন সং এশিয়া ২০২৬’-এর প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা। ঢাকায় অনুষ্ঠিত ‘ভয়েস…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au