4. Top Head

ইরানের পথে মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট, বড় অভিযানের প্রস্তুতি

  • 3:29 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:২০ বার

ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপসহ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। বছরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা করা থিওডর রুজভেল্টকে ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা হবে। এর পাশাপাশি ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও স্যান ডিয়েগো থেকে ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই বাহিনীতে দুই হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছেন।

মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে। তার ভাষ্য, ইরানের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছাতে মার্কিন নেতাদের হাতে একাধিক বিকল্প রয়েছে।

স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা করা থিওডর রুজভেল্টকে ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা হবে।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানকে যথাযথ ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে হবে, নইলে তারা বেশিদিন টিকবে না।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কারও সঙ্গে চুক্তিতে গেলে তা সম্মান করে; কিন্তু ইরানের ক্ষেত্রে চুক্তি নিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে।

ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও দেশটি তা সম্মান করে না বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কারও সঙ্গে চুক্তিতে গেলে তা সম্মান করে; কিন্তু ইরানের ক্ষেত্রে চুক্তি নিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে।

এর মধ্যে ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউরোপের দেশগুলোকে তাদের জরুরি জ্বালানি মজুত থেকে ডিজেল ছাড়ার আহ্বান জানাতে পারে ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায়…

ইউরোভিশন এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে গাইবে বিটমোসফিয়ার

‘ভয়েস অব বাংলাদেশ ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে বিটমোসফিয়ার। ‘তুমি এলে’ গান নিয়ে আগামী ‘ইউরোভিশন সং এশিয়া ২০২৬’-এর প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা। ঢাকায় অনুষ্ঠিত ‘ভয়েস…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

ইনফান্তিনোকে নিয়ে ফের মুখ খুললেন ফুটবল লিকসের পিন্টো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পুরোনো অভিযোগ আবার সামনে এনেছেন ফুটবল লিকসের প্রতিষ্ঠাতা রুই পিন্টো। তাঁর দাবি, ভবিষ্যতের ফুটবলে ইনফান্তিনোর কোনো ভূমিকা থাকা উচিত নয়।…

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরুটা দারুণ করেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক…

৮১১ রানের রেকর্ডের ম্যাচে ভারতের ঐতিহাসিক জয়

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮১১ রানের রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au