সাংবাদিকদের সামনে জীবিত ‘নিহত’ সাবেক সেনাকে হাজির করল পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সাবেক পাকিস্তানি সেনা ও বিদ্রোহী কমান্ডারকে হত্যার দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরে তার ছবি ও পরিচয় প্রকাশ করে খবর প্রচার করে…
ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে কারী মো. মাসুদ (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কারী মো. মাসুদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসায় অধ্যয়নরত ১৩ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাকে মাদ্রাসা প্রাঙ্গণের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিম, এসআই গোলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কারী মো. মাসুদকে আটক করে থানায় নিয়ে যায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, ঘটনাস্থলটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। মাদ্রাসাটি সদরপুর থানার আওতাধীন হওয়ায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আটক শিক্ষককে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au