বাংলাদেশ

২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ২৯ হাজার টাকার বিল

  • 9:42 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
চা দোকানি বাবু মোল্যা। ছবি: সংগৃহীত

মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে। এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল পেয়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের চা দোকানি বাবু মোল্যা।

অস্বাভাবিক বিল দেখে তিনি মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। পরে কর্তৃপক্ষ বিলটি যাচাই করে সংশোধন করে দেয়।

বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসে। কিন্তু চলতি মাসের বিলে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ২৯ হাজার ১৩৮ টাকা দাবি করা হয়।

তিনি বলেন, ‘সাধারণত আমার ২০০ থেকে ২৫০ টাকার মতো বিল আসে। এবার ২০ ইউনিটের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখে চিন্তিত হয়ে পড়ি।’

গত বুধবার বিল পরিশোধ করতে মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসে গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। পরে বিলটি যাচাই করে সংশোধন করে দেওয়া হয়।

সংশোধিত বিলে গত তিন মাসের বকেয়াসহ চলতি মাসে মোট ৭০৫ টাকা দেখানো হয়েছে। এর সঙ্গে বিলম্ব বিল যোগ হয়ে পরিশোধযোগ্য অর্থ দাঁড়িয়েছে ৭১২ টাকা। সংশোধিত বিলে বিল পরিশোধের শেষ তারিখ ৬ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের (জিএম) অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম শাহিন আহসান বলেন, ‘বিলের কাগজ না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। পুরোনো কোনো বিলের টাকা যুক্ত হতে পারে। তবে ২০ ইউনিটের বিল এত টাকা হওয়ার কথা নয়।’

এর আগে ৫০৬ কোটি টাকার বিল

এর আগে মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে আরও বড় ধরনের অস্বাভাবিকতার ঘটনা সামনে এসেছিল। এক আবাসিক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়া হয়েছিল।

অস্বাভাবিক ওই বিল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির তৎকালীন জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে যশোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়। সংশ্লিষ্ট গ্রাহকের বিলও পরে সংশোধন করে নতুন বিল দেওয়া হয়।

এরপর এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিলের ঘটনা সামনে এলো। যদিও কর্তৃপক্ষ পরে বিলটি সংশোধন করেছে, পরপর এমন ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গ্রাহকদের দাবি, বিল তৈরির আগে মিটার রিডিং ও অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করা এবং বিল প্রস্তুত প্রক্রিয়ায় তদারকি বাড়ানো প্রয়োজন। এতে এ ধরনের ভুল বিলের ঘটনা কমানো সম্ভব হবে।

এই শাখার আরও খবর

চুরি হচ্ছে গির্জার ঘণ্টাও, কিসের ইঙ্গিত?

চুরি এখন আর শুধু ঘরবাড়ি কিংবা মূল্যবান ধাতুর জিনিসপত্রে সীমাবদ্ধ নেই। রাজধানী ঢাকার একটি গির্জা থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনা সেই…

পাকিস্তানের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ৩০ রানের জয়

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশের…

মেয়েকে স্বামীর ঘর থেকে ছাড়িয়ে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেয়েকে স্বামীর কাছ থেকে তালাকের মাধ্যমে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক নারী। তাঁর দাবি, মেয়ের…

যশোরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, দুর্গোৎসবে বাড়তি উচ্ছ্বাস

যশোরে এবার দুর্গাপূজার আয়োজন ঘিরে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার আট উপজেলায় ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ২৮টি বেশি। এর মধ্যে…

পুলিশ সদস্যের হত্যা মামলায় আদালতে শোনানো হলো অস্পষ্ট জরুরি ফোনকল

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা বিউ লামারে-কনডনের বিচার চলছে। এই মামলায় হত্যাকাণ্ডের ঠিক আগে করা একটি জরুরি ফোনকলের অস্পষ্ট অডিও আদালতে…

অস্ট্রেলিয়ার সাবেক লিবারেল নেতা ব্রুস বেয়ার্ড মারা গেছেন

অস্ট্রেলিয়ার সাবেক লিবারেল রাজনীতিক ও মন্ত্রী ব্রুস বেয়ার্ড মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২০০০ সালের সিডনি অলিম্পিক আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার সফল প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au