২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ২৯ হাজার টাকার বিল
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে। এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল পেয়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের…
পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দলটি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান।
দলনেতা সাদিয়া ইসলাম ১২ রান করেন। বিবি আয়েশার ব্যাট থেকে আসে ১৮ বলে ৭ রান।
তবে শেষ দিকে ব্যাটারদের কার্যকর অবদানে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এ ছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, ফারজানা ইয়াসমিন ৫ এবং অদ্রিতা নওশিন ৬ রান করেন।
পাকিস্তানের হয়ে মাহনুর জাইব নেন ৩ উইকেট। রোজিনা আকরাম পান ২ উইকেট। আরও দুই বোলার নেন একটি করে উইকেট।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন। অন্য ওপেনার কোমল খান ৩৯ বলে করেন ২৯ রান।
তবে দুই ওপেনার ফেরার পরই ছন্দ হারায় স্বাগতিকরা। এরপর জোফিসান আইয়াজ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তিনি করেন ১২ রান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস। ফলে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন।
পাকিস্তানের মাটিতে এই জয় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের জন্য আত্মবিশ্বাস জোগানোর মতো শুরু এনে দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au