বাংলাদেশ

চুয়াডাঙ্গায় পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

  • 11:18 pm - October 02, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ওপর হামলা করে হাতকড়া পরানো অবস্থায় এক আওয়ামী লীগ নেতাকে হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হলেন ম. আবু ছিদ্দিক (৭০)। তিনি কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেসুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন লক্কন হালদার (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কোনা রানি (২৫), নাসিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) ও ফুলন হালদার (৩২)। তাদের সবার বাড়ি চণ্ডীপুর পূর্বপাড়ায়।

পুলিশ জানায়, আবু ছিদ্দিককে ছিনিয়ে নেওয়ার সময় তার সঙ্গে থাকা হাতকড়াটিও উদ্ধার করা হয়েছে।

দর্শনা থানার অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপপরিদর্শক (এসআই) মোল্লা আরিফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে চণ্ডীপুর পূর্বপাড়ার সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের সামনে একটি দল জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন খবর পেয়ে সেখানে যান এসআই মোল্লা আরিফুল ইসলাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় আবু ছিদ্দিককে আটক করে হাতকড়া পরানো হয়।

পুলিশ তাকে হেফাজতে নিয়ে যাওয়ার সময় সেখানে থাকা লোকজন পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে আবু ছিদ্দিককে জোর করে ছিনিয়ে নিয়ে যান।

এ সময় হামলাকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেসুর রহমান বলেন, ‘কোনো অপরাধী পুলিশের চেয়ে শক্তিশালী হতে পারে না। আবু ছিদ্দিককে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এই শাখার আরও খবর

বাংলাদেশের সংকট ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে সেনা হস্তক্ষেপের ইঙ্গিত ওয়াকারের

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সংকটজনক পর্যায়ে’ পৌঁছালে সেনাবাহিনীকে ভূমিকা রাখার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ত্রৈমাসিক…

রাকসুর জিএস আম্মারের যত ‘কুকীর্তি’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তিনটি চিঠি প্রকাশ্যে…

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির কারণে শুক্রবার দেশটির প্রায় ৪০০ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষক…

কারাগার ভাঙার দুই বছর পরও হদিস নেই ১৬৬ পলাতক বন্দির

২০২৪ সালের আগস্টে দেশের বিভিন্ন কারাগারে হামলা ও ব্যাপক বন্দি পালানোর ঘটনার দুই বছরেরও বেশি সময় পরও শত শত পলাতক বন্দির সন্ধান মেলেনি। কারা কর্তৃপক্ষের…

চুরি হচ্ছে গির্জার ঘণ্টাও, কিসের ইঙ্গিত?

চুরি এখন আর শুধু ঘরবাড়ি কিংবা মূল্যবান ধাতুর জিনিসপত্রে সীমাবদ্ধ নেই। রাজধানী ঢাকার একটি গির্জা থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনা সেই…

পাকিস্তানের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ৩০ রানের জয়

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au